1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে দুই তরুণের যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড ‌ ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ খেলাঘরের উদ্যোগে নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন বোয়ালমারীতে কুমার নদে নৌকাবাইচ, বৈঠার ছন্দে মাতল রাজাপুর কুমার নদ ক্রেতা সেজে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো মাদকদ্রব্য অধিদপ্তর ফরিদপুর পুরাতন কালীবাড়িতে দক্ষিণা কালী মাতার অভিষেক ও পূজা অনুষ্ঠিত সদরপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক মোল্যার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা
শিরোনাম :

ফরিদপুরে দুই তরুণের যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড ‌

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

ফরিদপুরে দুই তরুণের যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড ‌

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে পালাক্রমে ধ*র্ষ*ণে*র দায়ে দুই তরুণকে যাবজ্জীবন কা*রা*দ”ণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের আর্থিক দণ্ড
ও দেওয়া হয়েছে।
সোমবার
(৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
দ*ণ্ড*প্রাপ্ত*রা হলেন ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি মহল্লার মোহন বিশ্বাস (২৬) ও তায়েব মাতুব্বর (২৭)।
রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ছিলেন। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ধ*র্ষ*ণে*র দায়ে দুই আসামির প্রত্যেককে যাবজ্জীবন স*শ্র*ম কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছর বি*না*শ্র*ম কা*রা*দ*ণ্ড ভোগ করতে হবে। এছাড়া অপহরণের দায়ে প্রত্যেককে যাবজ্জীবন স*শ্র*ম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বি*না*শ্র*ম কারাদণ্ড ভোগ করতে হবে।
সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া জানান, আদালতের নির্দেশ অনুযায়ী দুই ধারায় দেওয়া সাজা আসামিরা একইসঙ্গে ভোগ করবেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ আগস্ট বিকেলে ভাঙ্গা উপজেলার একটি গ্রামের ওই কিশোরীকে বাড়ির পাশ থেকে মুখে রুমাল চেপে একটি মাইক্রোবাসে তুলে নেয় মোহন ও তায়েব। পরে চলন্ত মাইক্রোবাসে ভাঙ্গা গোলচত্বর ও মুনসুরাবাদ এলাকার মহাসড়কে ওই কিশোরীকে পালাক্রমে ধ*র্ষ*ণ করে তারা। সন্ধ্যার দিকে তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়।
পরদিন ৯ আগস্ট কিশোরীর বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মণ্ডল ২০২১ সালের ৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati