1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার-গুলিসহ গ্রেপ্তার ১ নিয়োগপ্রাপ্তদের যে কাজ সে কাজ না থাকলেও অন্য জাগায় কাজ করছে-উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক বোয়ালমারী পৌরসভা কাজ ছাড়াই বেতন তোলার অভিযোগ ১৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে দুই তরুণের যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড ‌ ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ খেলাঘরের উদ্যোগে নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন বোয়ালমারীতে কুমার নদে নৌকাবাইচ, বৈঠার ছন্দে মাতল রাজাপুর কুমার নদ
শিরোনাম :

ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বুধবার ‌
সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অ্যাডভোকেট বশীর আহমেদ চৌধুরী, তৌহিদুল ইসলাম স্টালিন, মেহেদী হাসান মিঠু, বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলু খান, পলাশ খান, মাহফুজ খান বাদল, আনিসুর রহমান ও শামীমা বেগম। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত চার বছর ধরে জসীম পল্লী মেলা বন্ধ থাকায় ফরিদপুরের সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। জসীম পল্লী মেলা শুধু ফরিদপুরের নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মেলাকে ঘিরে সংস্কৃতিসেবীদের মিলন ঘটে এবং দেশের বিভিন্ন প্রান্তের পণ্য ও হস্তশিল্প প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি হয়। এতে ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান ও আর্থিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হয়।
বক্তারা আগামী বছর থেকে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে মেলা পুনরায় আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করেন কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati