1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
তান্ত্রিক, কবিরাজ ও জীনের বাদশা চক্রের ২ সদস্য কে গ্রেফতার করেছে পিবিআই গুজব শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত এসআরবি ফরিদপুরে ৮টি শ্রেষ্ঠ যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা পিংকু আজ মহাসপ্তমী দ্বিতীয় দিন, পালিত হচ্ছে নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে ফরিদপুর পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ফরিদপুর ‌ লালন সাঁইয়ের ‌১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে লালন ‌ স্মরণানুসঠান অনুষ্ঠিত ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার ফরিদপুরে আজ দুর্গোৎসব শুরু হয়েছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে
শিরোনাম :

তান্ত্রিক, কবিরাজ ও জীনের বাদশা চক্রের ২ সদস্য কে গ্রেফতার করেছে পিবিআই

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

তান্ত্রিক, কবিরাজ ও জীনের বাদশা চক্রের ২ সদস্য কে গ্রেফতার করেছে পিবিআই

বিশেষ প্রতিনিধি:

মানুষের বিশ্বাস কে পুজি করে নির্ভরযোগ্য ব্যক্তিদের নম্বর ক্লোন করে নানা কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া তান্ত্রিক, কবিরাজ ও জীনের বাদশা সংঘবদ্ধ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই ফরিদপুর।

আসামীরা হলো ভোলা জেলার বোরহানউদ্দিন থানা মুলপাত্তম গ্রামের রমজান শেখের ছেলে মো: রাজিব(২৮) ও ফুলকাচিয়া গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে সুমন হাওলাদার(২৬)।

বুধবার সকাল ১১টায় পিবিআই ফরিদপুর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার মো: রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ঘটনা বর্ণনা করেন।

পুলিশ সুপার মো: রবিউল ইসলাম জানান, ২০২৪ সালের ২৫ মার্চ সকাল ১০ টার দিকে বিজয় বাবুর মোবাইল নম্বর ক্লোন করে রাজবাড়ী জেলার বিনোদপুর বাজারের চাল ব্যবসায়ী রশিদুল ইসলাম কে ফোন করে এই চক্রে সদস্যরা। সুলভ মূল্যে ৩৩ টন চাল কেনার কথা বললে ব্যবাসায়ীক লেনদেনের বিশ্বস্ততায় তিনি চাল কেনার আগ্রহ প্রকাশ করেন। বিকেল ৪ টার মধ্যে চাল পৌছে যাবে বলে বিজয় বাবুর ফোন নম্বর থেকে আশ্বাস দেয়া হয়। এসময় রশিদুল কে দ্রুত টাকা পাঠাতে বলা হয়। প্রথমে একটি বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা ও পরে বেশ কয়েকটি বিকাশ ও নগদ নম্বরে মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করে চাল ব্যবসায়ী রশিদুল ইসলাম।

বিকেল পর্যন্ত চাউল না আসায় বিজয় বাবুর কাছে গেলে তিনি এবিষয়ে কিছুই জানেন না বললে। ভুক্তভোগী রশিদুল প্রত্যারণার স্বীকার হয়েছে বুঝতে পারেন। এই ঘটনায় চাল ব্যবসায়ী রশিদুল রাজবাড়ী সদর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার আরো বলেন, থানা পুলিশ এই মামলার কোন কুলকিনারা করতে না পারায় বাদীর দাবির পেক্ষিতে আট মাস পরে পিবিআই এর নিকট মামলাটি হস্তান্তর করা হয়। গোয়েন্দা তথ্য, বিশ্বস্ত সূত্র ও তথ্য প্রযুক্তির সহযোগীতায় গত ১৯ অক্টোবর রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কুঞ্জেরহাট থেকে প্রথমে সুমন ও পরে রাজিব কে গ্রেফতার করে পিবিআই পুলিশ।

কঠিন ও গোপন রোগের সমাধান, প্রেমে সফলতা, দাম্পত্য জীবনে অসুখীসহ নানা সমস্যার সমাধানের প্রলোভন দেখাত আসামীরা। কখনো জিনের বাদশা আবার কখনো তান্ত্রিক-কবিরাজের ছদ্দবেশে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রত্যারণা মাধ্যমে টাকা আত্মসাত করতো। এই সকল অপরাধের বিস্তারিত বর্ণনাসহ তাদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আসামীরা।

এই চক্রের সদস্যরা কেউ মোবাইল ফোন ক্লোন করে কথা বলে, কেউ ভুক্তভোগীর তথ্য সংগ্রহ করতো আবার কেউ নানা উপায়ে বিকাশ-নগদের ক্যাশ আউট কাজে নিয়োজিত ছিল। প্রত্যারণা ও জালিয়াতি চক্রের বাকী সদস্যদের গ্রেফতারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসময় সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati