ফরিদপুরে রাজ্জাককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার দয়রামপুর গ্রামে চার বছরের এক শিশুকে ধ*র্ষ”ণে*র অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার
(৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটক রাজ্জাক রাজবাড়ীর খানখানাপুর এলাকার আব্দুল করিমের ছেলে। বর্তমানে শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। শুক্রবার বাড়িতে মিলাদের আয়োজন থাকায় পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ির পাশে কলাগাছের আড়াল থেকে শিশুটিকে কাঁদতে দেখেন তার ফুফু। পরে শিশুটির প্যান্ট ভেজা ও গো*প*না*ঙ্গে ব্যথার কথা জানতে পেরে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
এ সময় রাজ্জাককে ঘটনাস্থলের পাশে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে ধ*র্ষ*ণে*র অভিযোগ করেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানীয়রা রাজ্জাককে আটক করে পুলিশে খবর দেন। জানা গেছে, শিশুটির বাড়ির পাশেই রাজ্জাকের শ্বশুরবাড়ি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দয়রামপুর এলাকায় এক ব্যক্তিকে শিশু ধ*র্ষ*ণে*র অভিযোগে আটকে রাখার খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটি ওসিসিতে ভর্তি রয়েছে। হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply