1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার ফরিদপুরে আজ দুর্গোৎসব শুরু হয়েছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ফরিদপুর জেলা পরিষদে ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ এর উদ্বোধন, জাতীয় গ্রিডেও যোগ হবে বিদ্যুৎ ফরিদপুরে গাঁজাসহ ২১ মামলার আসামী শিল্পী আবারও গ্রেফতার ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে রুহুল কবীর রিজভী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের প্রেস ব্রিফিং
শিরোনাম :

ফরিদপুরে আজ দুর্গোৎসব শুরু হয়েছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

ফরিদপুরে আজ দুর্গোৎসব শুরু হয়েছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে
বিশেষ প্রতিনিধি:
আজ হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসব শুরু হচ্ছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। ফরিদপুরে পূজার সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ঢাক, কাঁসর, উলুধ্বনি ও পুরোহিতের মন্ত উচ্চারণে মুখরিত মন্ডপ প্রাঙ্গণ। ফরিদপুরে এবার ৭৮১ টি মণ্ডপে শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ ভাবে পূজার আয়োজন।

এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন। শাস্ত্র মতে এর ফল ছত্রভঙ্গ বা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার ইঙ্গিত বলে মনে করা হয়। দেবী নৌকায় চড়ে কৈলাসে ফিরে যাবেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নৌকায় দেবীর গমন শস্যবৃদ্ধি ও মনোকামনা পূরণের ইঙ্গিত দেয়। একই সঙ্গে অতিবৃষ্টি বা বন্যার আশঙ্কার কথাও বলা হয়।

পঞ্জিকা অনুযায়ী, বৃহস্পতিবার শেষরাতে ষষ্ঠী তিথি শুরু হলেও আজ শুক্রবার সারারাত এই তিথি বিরাজমান থাকবে। আজ সকালে সূর্যোদয়ের পর (সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৭ মিনিটের মধ্যে) মণ্ডপগুলোতে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যায় বেলগাছের নিচে (বিল্ববৃক্ষতলে) আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে দেবীর ‘বোধন’ (জাগরণ), আমন্ত্রণ ও অধিবাস। এই আচারের মাধ্যমে দেবীকে মর্ত্যলোকে আবাহন জানিয়ে মূল উৎসবের সূচনা করা হয়। হিন্দু শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গা মর্ত্যে আগমন করেছেন ঘোড়ায় চড়ে এবং দেবীর গমন হবে নৌকায় চড়ে।
দেবী দুর্গার সঙ্গে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠিত হয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী।

আগামীকাল ১৭ ও ১৮ অক্টোবর (শনি ও রবিবার) — এবার সপ্তমী তিথি দুই দিন ধরে থাকবে। এর কারণে পূজার সময় একদিন বৃদ্ধি পেয়েছে। আগামী ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর পূজার পর দেবীর বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati