1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
চরভদ্রাসনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নিরাপত্তায় সিসি ক্যামেরা, আনসার-গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েনের নির্দেশ বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে পিংক বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ, লাইব্রেরি উদ্বোধন ফরিদপুরের মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট, মাদকমুক্ত সমাজ গড়তে ডিসি-এসপির আহ্বান ফরিদপুরে ইউসুফ হত্যাকান্ডে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতাকর্মীদের ফাঁসানোর অভিযোগ ফরিদপুরে মিথ্যা মামলা দায়েরের দায়ে স্বামী-স্ত্রীর তিন বছরের স*শ্র*ম কা*রা*দ*ণ্ড ফরিদপুর জেলা প্রতিনিধি পরকীয়া সন্দেহে কিশোর ওমর হত্যা, ৫০ হাজার টাকায় হত্যার পরিকল্পনার তথ্য উদঘাটন ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ফরিদপুরে পৃথক অভিযানে বিদেশি রিভলবার-গুলিসহ গ্রেপ্তার ১ নিয়োগপ্রাপ্তদের যে কাজ সে কাজ না থাকলেও অন্য জাগায় কাজ করছে-উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক বোয়ালমারী পৌরসভা কাজ ছাড়াই বেতন তোলার অভিযোগ ১৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
শিরোনাম :

চরভদ্রাসনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নিরাপত্তায় সিসি ক্যামেরা, আনসার-গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েনের নির্দেশ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৭ Time View

চরভদ্রাসনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিরাপত্তায় সিসি ক্যামেরা, আনসার-গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েনের নির্দেশ

চরভদ্রাসন প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) মিজানুর রহমান এর সঞ্চালনায় । সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিনয় কুমার বেপারীসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, এ বছর চরভদ্রাসন উপজেলায় মোট ১৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে সংশ্লিষ্ট জরুরি মোবাইল নম্বরগুলো পূজামণ্ডপের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, চরভদ্রাসনে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। অতীতের ধারাবাহিকতায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পূজামণ্ডপে ধর্মীয় রীতি-নীতি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ডিজে গান, অশ্লীল নৃত্য, মাদক সেবন ও বিক্রি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। কোনো মণ্ডপে মাদক সেবন, বিক্রি কিংবা ধর্মীয় আয়োজনের সঙ্গে অসংগতিপূর্ণ কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে দর্শনার্থী ও গুরুত্বপূর্ণ বিষয়সংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্য প্রদর্শনী/তথ্য খাতা রাখার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি রাত ৮টা থেকে ৯টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati