ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
বিশেষ প্রতিনিধি:
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার
(১৫ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র্যালি উপলক্ষে অংশগ্রহণকারীরা সমবেত হন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ফরিদপুরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় অতিরিক্ত
জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন
পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল ও অধিকার নিশ্চিত করতে সাদাছড়ির সঠিক ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি তাঁদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, পুনর্বাসন কার্যক্রম জোরদার এবং সামাজিক বৈষম্য দূর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের জন্য মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
Leave a Reply