ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- উপলক্ষে ফরিদপুরে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগসচেতনতা
মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত কর্মসূচি পালিত হয়। উপলক্ষে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। আলোচনা সভায়
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন।
এ ছাড়া ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্যোগের পূর্বাভাস যথাসময়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া, নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া, উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়াদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সরকারি-
বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দুর্যোগপ্রবণ এলাকার মানুষকে নিরাপদ থাকার বিষয়ে সচেতন করা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা।
Leave a Reply