1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
চরভদ্রাসনে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রেস কনফারেন্স দেশজুড়ে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য, নতুন ৪০ লাখ নারী পরিবারপ্রধান পাবেন কার্ড ও ভাতা বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফরিদপুর পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত চর ঝাউকান্দায় বন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে ত্রাণ বিতরণ দুর্গম চরের উন্নয়নে ক্লিনিক, রাস্তাঘাট, বিদ্যুৎ ও নদীভাঙন রোধের দাবি বোয়ালমারীতে এক পরিবারের ৬ সদস্যই অন্ধ জীবন কাটছে সাহায্যে, পাকা ঘর বানিয়ে দিলেন ইপি চেয়ারম্যান ফরিদপুরে শারদীয় আগমনী উৎসব, ধর্মীয় আলোচনা ‌ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত ‌
শিরোনাম :

বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, আপনারা আগে যেভাবে উৎসব করেছেন, এবার তার চেয়ে বেশি উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এবার উপজেলায় ১২৬টি মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতিটি পূজামণ্ডপে সরকারের নির্দেশনায় ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিটি পূজামণ্ডপে আনসার সদস্য ও গ্রাম পুলিশ নিয়োজিত থাকবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মানস বসুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নামজুন্নাহার নাঈম, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব।

এছাড়া আনসার ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এবার শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati