ফরিদপুর জেলা পরিষদে ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ এর উদ্বোধন, জাতীয় গ্রিডেও যোগ হবে বিদ্যুৎ
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর জেলা পরিষদে ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো ও অন্যান্য স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও জাতীয় গ্রিডে সরবরাহকরণ এর উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার দুপুরে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম সহ অতিথিরা। এর মাধ্যমে জেলা পরিষদ নিজ প্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার শেষে প্রতিদিন জাতীয় গ্রিডেও ভূমিকা রাখবে।
এর আগে সকালে এ বিষয়ে ফরিদপুর জেলা পরিষদ এবং বিক্রয় ও বিতরণ বিভাগ, ফরিদপুর ওজোপাডিকো-১ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইলিয়াছুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো-১-এর নির্বাহী প্রকৌশলী প্রনব চন্দ্র দেবনাথ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শেখ শহীদুল ইসলামসহ অন্যন্য কর্মকর্তাগণ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল, সিনিয়র সাংবাদিক প্রবীর কান্তি বালা প্রমূখ।
জেলা পরিষদ সূত্রে জানাগেছে, ফরিদপুর জেলা পরিষদের প্রকৌশল শাখার ভবনের ছাদে এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে (৪০+২০) ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং-এর মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। উক্ত সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনকারী মার্শ পাওয়ার টেকোনলজি লিঃ (বিদ্যুৎ বিতরণ বিভাগের তালিকাভুক্ত কোম্পানি)-এর সাথে পরবর্তী ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের শর্তে এ প্লান্ট স্থাপন করা হয়েছে।
Leave a Reply