1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮টি শ্রেষ্ঠ যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা পিংকু আজ মহাসপ্তমী দ্বিতীয় দিন, পালিত হচ্ছে নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে ফরিদপুর পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ফরিদপুর ‌ লালন সাঁইয়ের ‌১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে লালন ‌ স্মরণানুসঠান অনুষ্ঠিত ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার ফরিদপুরে আজ দুর্গোৎসব শুরু হয়েছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ফরিদপুর জেলা পরিষদে ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ এর উদ্বোধন, জাতীয় গ্রিডেও যোগ হবে বিদ্যুৎ ফরিদপুরে গাঁজাসহ ২১ মামলার আসামী শিল্পী আবারও গ্রেফতার
শিরোনাম :

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও সরকারি সেবার মানোন্নয়নের লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার
(১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব মো. বাকাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার রাস্তাঘাট, সেতু-কালভার্ট নির্মাণ ও সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিকাশ এবং জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো, ভূমিসংক্রান্ত সমস্যা নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সরকারি সেবার মানোন্নয়ন ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati