1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
গুজব শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত এসআরবি ফরিদপুরে ৮টি শ্রেষ্ঠ যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা পিংকু আজ মহাসপ্তমী দ্বিতীয় দিন, পালিত হচ্ছে নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে ফরিদপুর পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ফরিদপুর ‌ লালন সাঁইয়ের ‌১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে লালন ‌ স্মরণানুসঠান অনুষ্ঠিত ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার ফরিদপুরে আজ দুর্গোৎসব শুরু হয়েছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ফরিদপুর জেলা পরিষদে ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ এর উদ্বোধন, জাতীয় গ্রিডেও যোগ হবে বিদ্যুৎ
শিরোনাম :

গুজব শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত এসআরবি

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

গুজব শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত এসআরবি

বিশেষ প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও মিথ্যা তথ্য শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় গুজব প্রতিরোধে সার্বক্ষণিক কাজ করছে সংস্থাটির সাইবার মনিটরিং টিম।
সোমবার
(১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর শহরের গৌর গোপাল আঙিনার পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন এসআরবি-১০-এর অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান। এ সময় তিনি সাংবাদিকদের
বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়োজিত রাখা হয়েছে। কেউ উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপে নারীদের উত্ত্যক্ত করা প্রতিরোধ, গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসিটিভি স্থাপন এবং বড় মণ্ডপগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী স্বেচ্ছাসেবকেরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
অতিরিক্ত ডিআইজি জানান, এখন পর্যন্ত পূজাকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা বা জঙ্গি তৎপরতার কোনো খবর পাওয়া যায়নি। তবে যেকোনো অপতৎপরতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় এসআরবির সদস্যরা প্রস্তুত রয়েছেন।
আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে গোয়েন্দা, টহল ও পেট্রোল টিমসহ বিভিন্ন ইউনিট দায়িত্ব পালন করছে। পরে তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati