1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার, জমি নিয়ে বিরোধের অভিযোগ সদরপুরে ব্যবসায়ীকে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ, দুই নারী গ্রেপ্তার ফরিদপুরে নদীর ঘাটে প্রতিমা বিসর্জন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ফরিদপুরে জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সংগ্রহ শুরু ‌ ফরিদপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নিখোঁজের তিনদিন পর কুমার নদ হতে কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার বিশেষ বিজ্ঞপ্তি তান্ত্রিক, কবিরাজ ও জীনের বাদশা চক্রের ২ সদস্য কে গ্রেফতার করেছে পিবিআই গুজব শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত এসআরবি ফরিদপুরে ৮টি শ্রেষ্ঠ যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ
শিরোনাম :

ফরিদপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

ফরিদপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬।
বুধবার (২১ অক্টোবর) ফরিদপুর পৌর প্রতিমা বিসর্জন ঘাটে বিসর্জন কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম ও পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এ সময় পুলিশ সুপার পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ভক্তদের সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন। তিনি জানান, দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে জেলা পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। প্রতিটি মণ্ডপে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নজরদারি করেছেন। মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছিল।
পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের সদস্যদের নিরলস প্রচেষ্টায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati