1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শিরোনাম :

ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ Time View

ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ফরিদপুরের ভাঙ্গায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় ফরিদপুর-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। পরে স্থানীয় অসহায় ও শীতার্ত এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় শহিদুল ইসলাম বাবুল বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় আজ সারা দেশ উদ্বিগ্ন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার দোয়া চাই। উপস্থিত অসহায় মানুষের উদ্দেশ্য তিনি বলেন, এটা আপনাদের জন্য উপহার, কোনো অনুদান নয়।

অপরদিকে, বুধবার বিকেলে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম এর আয়োজনে ফরিদপুরে মধুখালী উপজেলার জাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
পরে বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় খন্দকার নাসির বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দেশী এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশে ফিরতে বাধা প্রদান করা হয়েছে। এসময় তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati