1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শিরোনাম :

দেশ ও দেশের বাইরের ষড়যন্ত্রের শিকারে তারেক রহমান দেশে আসতে পারছেন না -চৌধুরী নায়াব ইউসুফ

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

দেশ ও দেশের বাইরের ষড়যন্ত্রের শিকারে তারেক রহমান দেশে আসতে পারছেন না -চৌধুরী নায়াব ইউসুফ

বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।
ফরিদপুরের মহানগর বিএনপির ১৩ নং ওয়ার্র্ডে শাখার আয়োজনে অনুষ্ঠিত দেয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক ও ফরিদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধূরী নায়াব ইউসুফ।
সোমবার রাতে শহরের খাবাসপুরে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ, তবে সকলের দোয়ার বরকতে আস্তে আস্তে তার শরীরের অবস্থা কিছুটা ভালো হচ্ছে। আল্লাহপাক এ আপোষহীন নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন।  
তিনি বলেন, দেশ ও দেশের বাইরের ষড়যন্ত্রের শিকারে তারেক রহমান দেশে আসতে পারছেন না, এই ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে কালে কালে হয়েছে। বিএনপিকে তারা ভয় পায়, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন এটি, যিনি ছিলেন একজন সাচ্চা দেশ প্রেমিক, কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আর খালেদা জিয়াও স্বামী এবং সন্তানকে হারিয়েও দেশের মানুষের কথা ভেবে দেশ ছেড়ে যাননি কোনোদিন। ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে তার এই অসুস্থতা।
এসময় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্যে, কল্যানের জন্যে বিএনপির ক্ষমতায় আসা দরকার।
প্রবীণ বিএনপি নেতা এ্যাড. লিয়াকত অলী খান বুলুর সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মৃণালের সার্বিক সহযোগীতায় আয়োজিত দেয়া অনুষ্ঠানের আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন শাখার নেতা, কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati