1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার!
শিরোনাম :

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে ফরিদপুরে ছাত্রদলের তিন নেতাকে শোকজ

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ Time View

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে ফরিদপুরে ছাত্রদলের তিন নেতাকে শোকজ

বিশেষ প্রতিনিধি:

সংগঠনবিরোধী ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফরিদপুর জেলা ছাত্রদলের আওতাধীন তিন নেতাকে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফরিদপুর জেলা শাখা।

শোকজপ্রাপ্তরা হলেন- মধুখালী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সেতু, আরেক যুগ্ম-আহ্বায়ক মিকাইল হোসেন এবং মধুখালী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম সারাফৎ শরৎ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ রয়েছে- এই তিন নেতা ছাত্রদলের কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সময় সংগঠনবিরোধী কার্যক্রম, বিভ্রান্তিকর বক্তব্য ও শৃঙ্খলাবিরোধী আচরণে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ড সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক নিয়মাবলীর পরিপন্থী হওয়ায় কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি দৃষ্টিগোচর হয়।

এমন প্রেক্ষাপটে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানাতে শোকজ নোটিশ জারি করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বা উপস্থিত না থাকলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) রাতে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু শোকজের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বাংলানিউজকে বলেন, “বিষয়টি অভ্যন্তরীণ ও গোপনীয় হওয়ায় বিস্তারিত খোলাসা করে বলা যাচ্ছে না। এ বিষয়ে জনসাধারণকে জানাতেও আমরা আগ্রহী নই।”

প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানভীরুল হাসান (রায়হান)-এর নির্দেশক্রমে শোকজ নোটিশ জারির কথা উল্লেখ করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati