1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা কমিটি গঠিত ফরিদপুরে পদ্মার তীব্র ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং শুরু ​ফরিদপুরে ‘মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন’-এর জেলা কার্যালয় উদ্বোধন ও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ছয় বছরের শিশুকে ধ/র্ষ/ণচেষ্টার দায়ে প্রতিবেশী বৃদ্ধের সাত বছরের কারাদণ্ড ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ শিশু ক্লাসে ভর্তি না নেওয়ার ফলে মাত্র ৬ জন শিক্ষার্থী, গুচ্ছগ্রামের শিশুদের ভর্তি না নেওয়ার কারণে তারা স্কুলে যেতে পারছে না।বোয়ালমারীতে নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, স্কুলের মেরামতের ২ লক্ষ টাকার নেই কোন ভাউচার এক মাদ্রাসাছাত্রকে অপহরণের দায়ে আরেক মাদ্রাসাছাত্রের ৫ বছরের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল সংবর্ধনা ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
শিরোনাম :

ফরিদপুরে সরকারি শিশু পরিবারের থাকা এক কিশোরী ধর্ষণের ঘটনায় একযোগে ৫ জনকে সাময়িক বরখাস্ত

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৪৩ Time View

ফরিদপুরে সরকারি শিশু পরিবারের থাকা এক কিশোরী ধর্ষণের ঘটনায় একযোগে ৫ জনকে সাময়িক বরখাস্ত

বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু পরিবার বালিকা নিবাসীতে বসবাসরত এক কিশোরী ধর্ষণের ঘটনায় একযোগে কর্মকর্তা ও কর্মচারী হিসেবে দায়িত্বে থাকা পাঁচজনকে সাময়িক বরখাস্ত করেছে সমাজসেবা অধিদপ্তর। গতকাল বুধবার (৮ জুলাই) সমাজসেবা অধিদপ্তরের উপসচিব পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশের চিঠি সূত্রে জানা যায়, ধর্ষণের ওই ঘটনার বিষয়ে সরকারি শিশু পরিবার বালিকার দায়িত্বে থাকা সহকারী তত্ত্বাবধায়ক মোঃ হাবিবুর রহমান, খালাম্মা শামসুন্নাহার আক্তার, খালাম্মা তানিয়া তাজরীন, মেট্রন কাম নার্স মনি আক্তার ও কম্পিউটার অপারেটর আবির দাস কে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে তাদেরকে সমাজসেবা অধিদপ্তরের ঢাকায় ন্যাস্তকৃত কর্মস্থল হিসাবে উল্লেখ করা হয় চিঠিতে।

চিঠিতে উল্লেখ করা হয় সরকারি শিশু পরিবার বালিকায় ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত নিবাসীর সংশ্লিষ্ট একটি স্পর্শকাতর এবং অনভিভূত ঘটনা সংঘটিত হয়। যা অত্যন্ত নজিরবিহীন, সংবেদনশীল এবং প্রতিষ্ঠানের সামরিক নিরাপত্তা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। এই ঘটনায় প্রতিষ্ঠানের নিবাসী বালিকাদের নৈতিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের চরম ব্যর্থতা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও নিবাসী বালিকাদের নিরাপত্তা চরম হুমকির মধ্যে পড়ে।
উল্লেখিত কর্মচারীদেরকে সরকারি চাকরি আইন ২০১৮র এর ৩৯(১) ভাড়া এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত কালে তারা বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন। তবে তাদেরকে নিয়মিত কর্মস্থলে হাজিরা দিতে হবে ঢাকা সমাজসেবা অধিদপ্তরে।

সাময়িক বরখাস্তের ঘটনা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সরকারি শিশু পরিবার বালিকায় ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত নিবাসী ওই কিশোরী গত ৬ জুলাই দুপুরে হঠাৎ পেটে ব্যথা শুরু হয়। এরপর বিষয়টি প্রতিষ্ঠানের কর্মরত খালা তানিয়া তাজরীন শিশু কন্যাটির অবস্থা খারাপ দেখে তাৎক্ষণিক বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেনকে বিষয়টি জানান। পরে দ্রুত সময়ের মধ্যে কিশোরীকে শহরের আফতাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। ‌সেখানে ডাক্তারি পরীক্ষা করলে ডাক্তার জানতে পারেন কিশোরী ২৭ সপ্তাহ দুই দিনের অন্তঃসত্ত্বা।

মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়, শিশুকন্যাটি শিশু বালিকা কেন্দ্রে থেকে ওই এলাকার একটি স্কুলে পড়াশোনা করত ষষ্ঠ শ্রেণীতে। স্কুলে আসা যাওয়ার পথে এই বছরের গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে কন্যাটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে মেমোরি টেইলার্সের মালিক মোঃ ওয়াহিদ শেখ (৫৪) ধর্ষণ করে। এরপর একাধিকবার তাকে ধর্ষণ করে তার ইচ্ছার বিরুদ্ধে ওই ব্যক্তি। বিষয়টি গোপন থাকলেও গত ছয় জুলাই শিশু কন্যাটির পেটে ব্যথার মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। আর এই ঘটনায় ৬ জুলাই কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন ফরিদপুর সমাজ অধিদপ্তরে তত্ত্বাবধায়ক (সহকারীর পরিচালক) মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে। এরপর পুলিশ এই ঘটনায় জড়িত ওই ব্যক্তিকে আটক করে। আটককৃত এই ব্যক্তির সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত আঃ আজিজ শেখের পুত্র।

এ বিষয়ে ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান জানিয়েছেন, এই ঘটনা জানার পর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার পরই ঘটনার সাথে জড়িত ওই ব্যক্তিকে আটক করেছে। এদিকে শিশু কন্যাটি আদালতে নির্দেশে সমাজসেবা অধিদপ্তরের সেফ হোমে রাখা হয়েছে। তিনি বলেন এঘটনায় দায়িত্বে এবং কর্তব্য অবহেলার কারণে স্ট্যান্ড রিলিজ হয়েছেন পাঁচজন।

এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানিয়েছেন, মামলা হওয়ার পরেই আমরা আসামিকে ধরে তাকে আদালতের পাঠাই। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। তিনি বলেন এ বিষয়ে ডাক্তারি কিছু পরীক্ষা রয়েছে যার ভিতর ডিএনএ টেস্ট একটি অন্যতম। সেটি সম্পূর্ণ হওয়ার পরে আমরা এই মামলার চার্জশিট দিয়ে দিব আদালতে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati