1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সালাউদ্দিন মোল্লা নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু সাব্বির শেখ ও তামিম মাতুব্বর। ফরিদপুরে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড ফরিদপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন। ফরিদপুরে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরের দোকান ঘরের ভাড়ার টাকা চাওয়ায়, চাদাবাজির মামলা। মুমূর্ষু রোগীকে চিকিৎসক-নার্সদের ৫ ব্যাগ রক্তদান, মানবতার অনন্য দৃষ্টান্ত
শিরোনাম :

ফরিদপুরে মসজিদ-মন্দিরে আর্থিক অনুদানের চেক প্রদান ও ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৬৬ Time View

ফরিদপুরে মসজিদ-মন্দিরে আর্থিক অনুদানের চেক প্রদান ও ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর উদ্বোধন

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ এবং ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের বিসর্জন ঘাট এলাকায় সন্ত্রাস প্রতিরোধ ও সমাজকল্যাণ সমিতি, হাজরাতলার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, শ্যামল কর্মকার, আবুল কাশেম, বাউল লাইলি, কালাচাঁদ রবিদাস ও মিজানুর রহমান শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ গিয়াস উদ্দিন।
বক্তারা বলেন, ফরিদপুর পৌরসভার অন্যতম ব্যস্ততম বিসর্জন ঘাট ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি রয়েছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং মাদক সমস্যা স্থানীয়দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে বলেন, মাদকমুক্ত ফরিদপুর গড়ে তুলতে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে তিনি বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন এবং ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রবিদাস পল্লী, বিসর্জন ঘাট ও লালন নগর এলাকার মসজিদ কমিটির প্রতিনিধিদের অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati