1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের ফরিদপুরে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোভাযাত্রা মাদ্রাসা থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরী কোতোয়ালি থানা হেফাজতে ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমার নদে মাছের পোনা অবমুক্তকরন মধুখালীতে অভিযান: ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ খালেক চেয়ারম্যানের ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত। ৫ আগস্টের পর বাজার দখল” বোয়ালমারীতে হামলায় বিএনপি নেতাসহ আহত ২, ফের হামলার আশঙ্কায় ব্যবসায়ীরা
শিরোনাম :

ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর পু/রু/ষা/ঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৬৭ Time View

ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর পু/রু/ষা/ঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীর পু/রু/ষা/ঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
শনিবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন মারুফ মাতুব্বর (৩৮)। তিনি ওই এলাকার মৃত মোখছেদ মাতুব্বরের ছেলে। অভিযুক্ত স্ত্রী শিখা (৩০), সদরপুর উপজেলার শামসুর গ্রামের মৃত মানিক খানের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মারুফ মাতুব্বর ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী শিখা ধারালো অস্ত্র দিয়ে তার
পু/রু/ষা/ঙ্গ কেটে দেন বলে অভিযোগ। এ সময় মারুফের চিৎকারে তার বড় ভাই রেজাউল মাতুব্বর এগিয়ে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পুলিশ জানায়, মারুফ নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করেন। প্রতি বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়িতে আসেন এবং শনিবার সকালে কর্মস্থলে ফিরে যান। তার সঙ্গে স্ত্রী শিখার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে বিচার-সালিশও হয়েছে বলে পুলিশকে জানানো হয়েছে। এরই জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে অভিযুক্ত শিখাকে আটক করে থানায় নেওয়া হয়।
ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati