1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সালাউদ্দিন মোল্লা নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু সাব্বির শেখ ও তামিম মাতুব্বর। ফরিদপুরে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড ফরিদপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন। ফরিদপুরে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরের দোকান ঘরের ভাড়ার টাকা চাওয়ায়, চাদাবাজির মামলা। মুমূর্ষু রোগীকে চিকিৎসক-নার্সদের ৫ ব্যাগ রক্তদান, মানবতার অনন্য দৃষ্টান্ত ভাঙ্গায় মানব কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ফরিদপুরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু
শিরোনাম :

ফরিদপুরে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

ফরিদপুরে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁকের নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ‌ যৌ* ন* নিপীড়নের দায়ে কবিরাজ মো. হানিফ শেখ (৫১)-কে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ
সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. হানিফ শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বাসিন্দা।
তিনি এলাকায় নিজেকে কবিরাজ হিসেবে পরিচয় দিতেন এবং নিজ বাড়িতে কবিরাজি চিকিৎসার নামে ঝাড়ফুঁক করতেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার একটি গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীকে ‌ ২০২৫ সালের ২১ মার্চ ঝাড়ফুঁক করানোর জন্য হানিফ শেখের কাছে নেওয়া হয়। ওই দিন ঝাড়ফুঁক করার পরদিন আবারও একই কথা বলে কিশোরীকে তার ঘরে নিয়ে যান হানিফ। সেখানে তিনি তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌ* ন* নিপীড়ন করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
পরে কিশোরী বিষয়টি তার অভিভাবকদের জানালে ২০২৫ সালের ২৪ মার্চ শিশুটির বাবা বাদী হয়ে হানিফ শেখকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন বোয়ালমারীর ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মধুসূধন পান্ডে। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ মে হানিফ শেখকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
রায়ের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া বলেন, কবিরাজি চিকিৎসার নামে যৌ* ন* নিপীড়ন একটি জঘন্যতম অপরাধ। এ ধরনের অপরাধ দমনে আদালতের এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati