1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় মানব কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ফরিদপুরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু ফরিদপুরের বোয়ালমারীর বারাশিয়া নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা ফরিদপুরে রেস্টুরেন্টের ফ্রিজে মিলল বিদেশী মদ-বিয়ার, কারাদন্ডসহ একশ টাকা জরিমানা ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবককে যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, নিহত ১ আহত ১ ফরিদপুর সদরে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ সাংবাদিকের বিরুদ্ধে
শিরোনাম :

ফরিদপুরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২ Time View

ফরিদপুরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি সময়ে সরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৬৩ জন। এর মধ্যে একজন নারী মারা গেছেন। বর্তমানে ২৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এসব তথ্য জানিয়েছেন।
ডেঙ্গুতে মারা যাওয়া নারীর নাম নাসরিন সুলতানা (৩০)। তিনি ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা এলাকার মিরাজ শেখের স্ত্রী এবং দুই পুত্র সন্তানের জননী।
জানা গেছে, গত ১৮ আগস্ট ডেঙ্গু আক্রান্ত অবস্থায় নাসরিন সুলতানাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। পরে পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়।
নাসরিনের স্বামী মিরাজ শেখ অভিযোগ করে বলেন, গত রোববার জ্বরে আক্রান্ত হলে তার স্ত্রীকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে বেশ কয়েকটি পরীক্ষা করা হলেও ডেঙ্গু পরীক্ষা করানো হয়নি। পরে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে বাইরে থেকে চিকিৎসক দেখিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মিরাজ শেখ বলেন, “আগেই যদি জানতে পারতাম আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত, তাহলে হয়তো আরও আগে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো। তাকে বাঁচানোর চেষ্টা আরও জোরালোভাবে করা যেত।”
এদিকে, জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন।
একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati