1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবককে যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, নিহত ১ আহত ১ ফরিদপুর সদরে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ সাংবাদিকের বিরুদ্ধে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী করার জোর দাবি এলাকাবাসীর। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা কমিটি গঠিত
শিরোনাম :

ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবককে যাবজ্জীবন কারাদন্ড

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬০ Time View

ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবককে যাবজ্জীবন কারাদন্ড

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ড আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেন আদালতের বিচারক।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: আবুল বাশার মিঞা এ আদেশ দেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে প্রেরণ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে পাশ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাসিন্দা দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া নাসির মোল্যার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে নাসির মোল্যা সরাসরি দেখা করতে চায় ওই ছাত্রীর সাথে।

এরই ধারাবাহিকতায় গত ২০২০ সালের ২৮ জানুয়ারি রাত ৮টার দিকে নাসির মোল্যা ওই ছাত্রীর গ্রামে এসে ছাত্রীর বাড়ির পাশে একটি বাগানে অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর ওই ছাত্রী সেখানে গিয়ে দেখতে পায় নাসির ও তার সাথে আরো দুই যুবক রয়েছে।

ওই ছাত্রী সেখানে যাওয়া মাত্রই নাসির সহ তিন যুবক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে নৌকায় করে মধুমতি নদীর একটি চরে নিয়ে গিয়ে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে তাকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায় তিন যুবক। পরদিন ভুক্তভোগী ওই ছাত্রী বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati