1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরের বোয়ালমারীর বারাশিয়া নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা ফরিদপুরে রেস্টুরেন্টের ফ্রিজে মিলল বিদেশী মদ-বিয়ার, কারাদন্ডসহ একশ টাকা জরিমানা ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবককে যাবজ্জীবন কারাদন্ড ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, নিহত ১ আহত ১ ফরিদপুর সদরে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ সাংবাদিকের বিরুদ্ধে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী করার জোর দাবি এলাকাবাসীর। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
শিরোনাম :

ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এবং ডিআইওয়ান মোশারফ হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পান্না বালা, আশরাফুজ্জামান দুলাল ‌জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, নাজিম বাকাউল, মুইজজুর রহমান রবি,
বি কে শিকদার সজল, আবিদুর রহমান নিপু, আলিমুজ্জামান রনি, মনিরুল ইসলাম টিটু, শেখ সাইফুল ইসলাম অহিদ ও ইব্রাহিম হোসেন।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় মাদক, ছিনতাই, যানজট, চুরি ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সাংবাদিকরা মতামত তুলে ধরেন। এসব সমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া রাতের বেলায় শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পুলিশ প্রশাসনকে জনগণের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করা হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের বিবেক। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাই সাংবাদিকদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
সভায় জানানো হয়, আগামী মাস থেকে সবার সহযোগিতা নিয়ে ফরিদপুর শহরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও চমৎকার শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় ফরিদপুরের উন্নয়ন, জনসমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati