1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর ‌ লালন সাঁইয়ের ‌১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে লালন ‌ স্মরণানুসঠান অনুষ্ঠিত ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার ফরিদপুরে আজ দুর্গোৎসব শুরু হয়েছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ফরিদপুর জেলা পরিষদে ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ এর উদ্বোধন, জাতীয় গ্রিডেও যোগ হবে বিদ্যুৎ ফরিদপুরে গাঁজাসহ ২১ মামলার আসামী শিল্পী আবারও গ্রেফতার ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে রুহুল কবীর রিজভী
শিরোনাম :

ফরিদপুরের বোয়ালমারীর দাদপুর ইউনিয়নবাসি  তুষার আতংকে

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২১৮৭ Time View

নিজস্ব প্রতিনিধি ঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের  কয়েকটি গ্রামের বাসিন্দারা তুষার আতংকে অতিষ্ঠ হয়ে উঠেছে। এই তুষারের চঁাদা বাজি, মাদক, ধান্দাবাজি, সন্ত্রাসী কার্যকলাপে নিরীহ এলাকাবাসিরা এখন আতংকের মধ্যে দিন কাটছে।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার গ্রামের বাসিন্দা শেখ মঞ্জুর রহমান তুষার (৩৩) এলাকায় স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয় দিয়ে সন্ত্রাসীর রাজত্ব কায়েম করেছে। চঁাদাবাজি, মাদক, ধান্দাবাজি, পরের জমি দখলসহ নানা কাজ করে বেড়াচ্ছে তুষার। তার পিতা ইউপি আ.লীগ সাধারন সম্পাদক শেখ সাজ্জাদুর রহমান হাই ও উপজেলার এক আথলীগ নেতার আশ্রয়-প্রশ্রয় থেকে এই সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে একাধিক ব্যক্তি বলেন। যার কারণে ধরা ছুয়ার বাইরে রয়েছে এই তুষার। সরকারী আইনকে তোয়াক্কা না করে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এলাকার একাধিক ব্যক্তি আরও জানান, বছর খানেক ধরে তুষার মাথাচাড়া দিয়ে উঠেছে। বিএনপি থেকে নব্য আথলীগ হয়েই এ সকল তান্ডব চালাচ্ছে সে। এছাড়াও বিভিন্ন বিচার শালিস গিয়ে পক্ষ নিয়ে প্রভাব খাটিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় সে বলেও অভিযোগ রয়েছে।
বাজিতপুর গ্রামের বাসিন্দা আমিন মিয়ার স্ত্রী রিক্তা বেগম কিছুদিন আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, তুষার তার বাহিনীর কয়েকটি ছেলে আমার বাড়িতে পাঠিয়ে বলে ২০ হাজার টাকা দিতে আর টাকা না দিলে আমাদের গ্রাম থেকে উচ্ছেদ করে দেবে বলে হুমকি দেয়। এ ছাড়া বিভিন্ন সময় টাকা দাবী করে আসছে বলেও জানান তিনি।
চিতারবাজার গ্রামের আজিজার মোল্যা অভিযোগ করে বলেন, আমাকে হুমকি দিয়ে বলে তোর জমিজমা আমার লোককে লিখে দিতে হবে আর যদি লিখে দিস তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো। জীবনের নিরাপত্তাহীনতায় ঘর বন্দি রয়েছে শুক্রবার থেকে পরিবারটি। তিনি আর বলেন, তুষারের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ যদি মুখ খুলে তাকে মারধর করে আহত করে এবং তার পরিবারসহ সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। এলাকায় তুষার সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। আমরা তার হাত থেকে বাচঁতে চাই।
এদিকে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে শেখ মঞ্জুর রহমান তুষার বলেন, রাজনৈতি প্রতিপক্ষ প্রতিহিংস পরায়ন হয়ে আমার বিরুদ্ধে এসকল অভিযোগ দিচ্ছে। আমি এর কোনটার সাথেই জরিত নই। আমি ও আমার পিতা রাজনীতি করি এলাকায় এর কারনে অনেকের ক্ষোভ রয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, ওর বিরুদ্ধে একটি মামলা হয়েছে কয়েকদিন আগে মারামারির ঘটনাকে কেন্দ্র করে। সেই মামলায় সে বর্তমানে জামিনে রয়েছে। তিনি বলেন এলাকার কেও যদি অভিযোগ দেয়া তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati