1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্ত্রীর মৃত্যুতে এমপি চৌধুরী নায়াব ইউসুফের শোক ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর ভিডিও প্রচারের তীব্র প্রতিবাদ বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সম্মেলনে মারামারী বাখুন্ডায় একটি পরিবার কে সরকারি রাস্তায় চলাচলে বাঁধা, প্রতিবাদ করায় অপবাদ দিয়ে নারীর ঘরে তালা ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত, সচেতনতা বৃদ্ধিতে গাছ লাগানো ও প্লাস্টিক বর্জনের আহ্বান ফরিদপুর ডায়াবেটিক সমিতি জীবিত জীবন সদস্যকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উত্তোলনের অভিযোগে আটক ৪ বোয়ালমারীর এক পল্লীতে একের পর এক অজ্ঞান করে চুরি
শিরোনাম :

বিখ্যাত টেন্ডারবাজ, মাদকব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী, ভূমিদস্যু রুবেল বরকতের আলাদা মামলায় আরো একদিনের রিমান্ড মনজুর। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী।  

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ২৩৪৫ Time View

নিজস্ব প্রতিনিধি :

ফরিদপুর ২ সদর আসনের সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতে চুরির মামলায় বিখ্যাত টেন্ডারবাজ, মাদকব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী, ভূমিদস্যু  সাজ্জাদ হোসেন বরকতকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর দিকে চাঁদাবাজি মামলায় তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলেরও একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম ফারুক হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন। এসময় পৃথক দুইটি চাঁদাবাজি মামলায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে আদালত।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ফরিদপুর সদর আসনের সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বদরপুরের বাড়িতে চুরির ঘটনায় সাজ্জাদ হোসেন বরকতকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত একদিনের মঞ্জুর করে। সাংসদের এপিএস এএইচএম ফোয়াদ কোতয়ালি থানায় এ মামলা করেন।

তিনি বলেন, ইমতিয়াজ হাসান রুবেলকে দুলাল লস্করের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় রিমান্ড আবেদন করলে তাকেও একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এদিকে, আদালতে বাথরুমে যাওয়ার কথা বলে সাজ্জাদ হোসেন গ্যাস লাইটার দিয়ে নিজের লুঙ্গিতে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিকেল সাড়ে ৩টার দিকে নব নির্মিত ম্যাজিস্ট্রেট আদালতের চারতলায় এ ঘটনা ঘটে। তবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ দ্রুত বিষয়টি দেখে ফেলে এবং আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় সাজ্জাদের লুঙ্গির কিছু অংশ পুড়ে গেলেও তার শরীরের কোন ক্ষতি হয়নি।
সত্যাতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাজ্জাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

প্রসঙ্গত, গত ১৬ মে রাতে জেলা আ.লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালি থানায় একটি মামলা করেন তিনি।
পরে গত ৭ জুন রাতে সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার আসামি হিসেবে শহরের বদরপুরসহ বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে বিখ্যাত টেন্ডারবাজ, মাদকব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী, ভূমিদস্যু    সাজ্জাত হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় বরকত, রুবেল ও বিপুলের নিকট থেকে পাঁচটি পিস্তল, ৯১ রাউন্ড গুলি, দুটি শর্টগান, ১৮০টি কার্তুজ, তিন হাজার ডলার, ৯৮ হাজার রুপি ও ২৯ লাখ টাকা, ছয় বোতল বিদেশি মদ, খাদ্য অধিদপ্তরের ১২০০ বস্তায় ৬০ হাজার কেজি চাল, ৬৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati