1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে পাঁচ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন এমপি নায়াব ইউসুফ ফরিদপুরের ভাঙ্গায় সহিংতায় রাজু মোল্লা নামে কৃষক দল নেতা নিহত। ফরিদপুরে ঢাকঢোল বাজিয়ে আদালতের রায়ে জমির দখল বুঝে পেলেন আক্কাস বিশ্বাস ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের ভাংগায় মোটরসাইকেলের শো ডাউন এম পি বাবুলের চরভদ্রাসনে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে কাজ করবে প্রকল্পটি ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল। ফরিদপুরে কলেজছাত্র কৌশিক সাহার হত্যার খুনিদের শাস্তির দাবিতে বাস মালিক ও শ্রমিকদের মানববন্ধন, হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি ফরিদপুরের ভাঙ্গায় প্রনোদণা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ২১০ বোতল মাদক সিরাপ উদ্ধার, আটক ২ ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
শিরোনাম :

উগ্রবাদি সংগঠন ইসকন কে যদি রুখে না দেয়া যায়, নিষিদ্ধ করা না হয়, তবে আমরাই রুখে দিবো- মামুনুল হক

  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৬৬ Time View

উগ্রবাদি সংগঠন ইসকন কে যদি রুখে না দেয়া যায়, নিষিদ্ধ করা না হয়, তবে আমরাই রুখে দিবো-
মামুনুল হক

শহর প্রতিনিধিঃ

চট্রগ্রামে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফ কে কুপিয়ে হত্যার প্রতিবাদ করে ইসকন কে উগ্রবাদী আখ্যা দেয়া হয়। উগ্রবাদি সংগঠন ইসকন কে যদি রুখে না দেয়া যায়, নিষিদ্ধ করা না হয়, তবে আমরাই রুখে দিবো।
বুধবার সন্ধ্যার পর ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব আল্লামা মামুনুল হক এ কথা বলেন।
স্বৈরাচারী সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, সেসময় শেখ হাসিনার ইশারা ছাড়া প্রধান বিচারপতি কোন রায় দিতো না, বিচার বিভাগ কে ধংস করা হয়েছে। প্রশাসনের সর্বচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যন্ত দলীয় করণ করা হয়েছিল। সরকারি দপ্তর গুলোতে দলীয় ক্যাডার নিয়োগ করে লুটপাট কায়েম করেছিল তারা। আওয়ামী সরকার পদ্মা সেতু থেকে শুরু করে সকল মেগা প্রকল্পের নামে হরিলুট করেছে।

একাত্তরের মুক্তিযুদ্ধে পুলিশের গৌরব উজ্জল ভুমিকাকে বিতর্কিত করতে পুলিশ কে জনগণের মুখোমুখি করে তুলেছে হাসিনা সরকার।

অন্তর্বতিকালিন সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, বৈষম্য দুর করে সংখ্যানুপাতিক হারে সুযোগ সুবিধা বিন্যাস করুন।
জনগণের রক্তের উপর দিয়ে মশনদে থাকার চেষ্টা করবেন না। জনগণ যেকদিন চাই ততদিনের বেশি থাকার চেষ্টা করবেন না। আপনাদের দীর্ঘ দিনের দেশ চালার দায়িত্ব না। নির্বাচন কমিশন গঠন করায় বর্তমান সরকার কে ধন্যবাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার দাবি জানান তিনি।
আবু সাইদের মত সকল ছাত্রজনতার রক্তর দান বৃথা যেতে দেয়া হবে না। সংবিধান সংস্কারকালে ইসলাম পরিপন্থি কোন আইন যাতে সংসদে কখনও পাশ না হতে পারে সেই দাবিও তুলে ধরা হয়। এছাড়াও গণ সমাবেশ থেকে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ও খেলাফতের বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি করেন বক্তারা।

১৫ বছরের অত্যাচার অবিচারে আলেম সমাজ বেশি নির্যাতনের স্বীকার হওয়ার অভিযোগ করা হয়। তাছাড়াও ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ঘুমন্ত নিরস্ত্র আলেম ওলামার উপর হামলা ছিল স্মরনকালের নজির বিহীন বর্বরতা।

বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের।
পরে ফরিদপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এর যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন ও ফরিদপুর-৪ আসনে খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষনা করে তাদের হাতে রিকসা প্রতীক তুলে দেয়া হয়।
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলতে আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা গণ সমাবেশে উপস্থিত হন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati