1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর শহরে বিএনপি’র মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ২। আহত ১ ফরিদপুরে সুমন হালদার কে ‌ ৭ বছরের কারাদণ্ড ‌ ফরিদপুরে পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ উৎপাদনের চ্যালেঞ্জ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, মেলা ও আলোচনা সভা বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, ফসলের মাঠে হাহাকার ​সিসা ও কার্বন কারখানার ছোবলে বিপন্ন জনজীবন, অসহায় গ্রামবাসী বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ, সতর্ক অবস্থান রাজু হত্যা নিয়ে উত্তপ্ত ফরিদপুর- আওয়ামী লীগকে আর পুনরায় ফিরতে দেয়া হবে না- চৌধুরী নায়াব ইউসুফ এমপি পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ দলের পলাতক নেতার কথায় দেশে অরাজকতা চালাচ্ছে: শামা ওবায়েদ ফরিদপুরে রাজুর জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ; একটি চিহ্নিত চক্র খুন-খারাবি ও সহিংসতার মাধ্যমে দেশে ক্রমাগত অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বারোপ; আলোচনায় সারসংকট ও বাজারের অব্যবস্থাপনা
শিরোনাম :

ফরিদপুর শহরে বিএনপি’র মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ২। আহত ১

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

ফরিদপুর শহরে বিএনপি’র মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ২। আহত ১
শহর প্রতিনিধি ঃ
ফরিদপুর শহরে বিএনপির একটি মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলের পাশে একটি ভবনের উপর থেকে দুজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এ ঘটনায় যুবদলের এক কর্মী আহত হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপি’র সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন জানান, আজ রাত দশটার দিকে শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে জনতা ব্যাংকের মোড় এলাকায় বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি সামনের দিকে অগ্রসর হওয়ার সময় হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু হয়। পরে জনতা ব্যাংকের এলাকার ওই ভবন থেকে দুজনকে হাতেনাতে আটক করে জনগণ। পরে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নাশকতার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওই দুজনকে আটক করা হয়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এদিকে স্থানীয় বিএনপি নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছেন, নিষিদ্ধ সংগঠনের লোকজন পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati