ফরিদপুরে সুমন হালদার কে ৭ বছরের কারাদণ্ড
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধ*র্ষ*ণ*চেষ্টার মামলায় সুমন হাওলাদার (২৪) নামে এক আসামিকে সাত বছরের স*শ্র*ম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কা*রা*দ”ণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার
(২৬ নভেম্বর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ও ভুক্তভোগী শিশুর নানি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বাসিন্দা। ভুক্তভোগী শিশুর বাড়িও একই গ্রামে।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ জুন ১১ বছর বয়সী ওই শিশুকে ধ*র্ষ*ণে*র চেষ্টা করেন সুমন হাওলাদার। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়।
পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-এর (খ) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে সাত বছরের স*শ্র*ম কা”রা*দ*ণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ভূঁইয়া বলেন, শিশুদের প্রতি এ ধরনের অপরাধের বিরুদ্ধে আদালতের এ রায় অপরাধীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। পাশাপাশি সমাজে এ ধরনের অপরাধ প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।
Leave a Reply