ফরিদপুরে পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ উৎপাদনের চ্যালেঞ্জ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষাপটে পেঁয়াজ উৎপাদনে টেকসই স্বয়ংসম্পূর্ণতা অর্জনের চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণে ফরিদপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে দিনব্যাপী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) ফরিদপুরস্থ মসলা গবেষণা উপ-কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
“পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ উৎপাদনে টেকসই স্বয়ংসম্পূর্ণতার চ্যালেঞ্জ ও ব্যবস্থাপনা” শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক(গবেষণা) ড. কাওছার উদ্দিন আহম্মদ।
এসময় ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়েরউদ্দিন মোল্যা, ফরিদপুর মসলা গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো. আশিকুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা, গবেষক, পেঁয়াজ চাষি ও কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
এসময় মূল প্রবন্ধ পাঠ করেন প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহা. মাসুদুল হক।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) অর্থায়নে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এটি বাস্তবায়ন করে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএআরআই-এর ‘পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ বীজের সংকট নিরসনে মানসম্মত বীজ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প’।
‘গবেষণা – সম্প্রসারণ – কৃষক – উদ্যোক্তা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কীভাবে মানসম্মত পেঁয়াজ বীজ উৎপাদন ও সরবরাহ বাড়ানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply