1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা খেলোয়াড়দের অবসরকালীন ভাতা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা কথা পরিষ্কার- কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাদকসেবী যুবদলে ঠাঁই পাবে না।-শহিদুল ইসলাম(বাবুল) ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত ফরিদপুরে এম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষ,নিহত-৩, আহত ৪
শিরোনাম :

স্বাস্থ্য বিধি মেনে সিএন্ডবি ঘাট যৌনপল্লীতে অবস্থানরত যৌনকর্মী ও শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা করলো শাপলা মহিলা সংস্থা (এসএমএস)

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২০৯৪ Time View

নিজস্ব প্রতিনিধি

স্বাস্থ্য বিধি মেনে সিএন্ডবি ঘাট যৌনপল্লীতে অবস্থানরত যৌনকর্মী ও শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা করলো শাপলা মহিলা সংস্থা (এসএমএস)
এডুকো বাংলাদেশের আর্থিক সহযোগিতায় শাপলা মহিলা সংস্থা (এসএমএস) আয়োজনে সিএন্ডবি ঘাট যৌনপল্লীতে অবস্থানরত ২০০ জন যৌনকর্মীর মাঝে খাদ্য সামগ্রী হিসাবে পাঁচ কেজি চাঊল, পাঁচ কেজি গোল আলু, দুই কেজি ডাউল, এক কেজি লবন, এক কেজি ডিটারজেন্ট পাউডার, এক কেজি তেল, এক পিস বড় সাবান ও এক পিস মাস্ক এবং ৮০ জন শিশুর মাঝে খাদ্য সামগ্রী হিসাবে এক কেজি চিনি, এক কেজি সুজি, আড়াইশো গ্রাম গুড়াদুধ ও বড় দুই প্যাকেট লেক্সাস বিস্কুট তুলে দেওয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর কোতয়ালী থানার এসআই অসিম কুমার বিশ্বাস, শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল, প্রকল্প পরিচালক শ্যামল প্রসাদ অধিকারী, মনিটরিং অফিসার রন্জিত কুমার শীল, পিআইসি প্রশান্ত কুমার সাহা প্রমুখ।
ফরিদপুরের সিএন্ডবিঘাট যৌনপল্লীর যৌনকর্মী ও শিশুরা চরম অনিরাপত্তার মধ্যে জীবন যাপন করছে। কোভিড – ১৯ মহামারীর কারনে রাতারাতি যৌনকর্মীদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। আর্থিকভাবে যৌনকর্মীরা মারাত্মক সংকটে পড়েছে। স্কুল ও ইসিসিডি সেন্টার বন্ধ থাকায় শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারছে না। এ অবস্থার প্রেক্ষিতে যৌনকর্মীর শিশুরা বিভিন্ন ঝঁুকিপূর্ণ কাজের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বর্তমানে লকডাউন উঠে গেলেও যৌনপল্লীতে আগের অবস্থান ফিরে আসেনি। মানুষ ভয় পাচ্ছে যৌনকর্মীদের সাথে ঘনিষ্ঠ হলে কোভিড – ১৯ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। দু-একজন খদ্দের আসলেও তাদের সাথে ঘনিষ্ট হতে পারছেনা কোভিড – ১৯ মহামারীর ভয়ে। এখন বলতে গেলে তাদের কোন আয় রোজগার নেই। ফরিদপুরের রথখোলা ও সিএন্ডবিঘাট যৌনপল্লীর যৌনকর্মীরা সন্তানদের নিয়ে অমানবিক জীবনযাপন করছে। শাপলা মহিলা সংস্থা (এসএমএস) ফরিদপুর জেলায় তৃণমূল পর্যায়ে সমাজে পিছিয়ে পরা জনগোষ্ঠির সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসতেছে। বিশেষ করে ফরিদপুরের যৌনপল্লীতে অবস্থানরত যৌনকর্মী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে দীর্ঘদিন যাবত কাজ করছে। সিএন্ডবি  ঘাট যৌনপল্লীতে অবস্থানরত যৌনকমর্ী ও শিশুদের বর্তমান অবস্থা বিবেচনা করে  এডুকো বাংলাদেশে ও শাপলা মহিলা সংস্থা (এসএমএস) ক্ষতিগ্রস্ত যৌনকমর্ী ও শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে। উল্লেখ্য এডুকো শিশু অধিকার ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা । প্রধান কার্যালয় স্পেনের বার্সেলোনায়। ১৯৯৯ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati