1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

ইংল্যান্ডের ম্যানচেষ্টার ইউনাইটেডে অনুশীলন করা বাংলাদেশের ফুটবলার রিপন এখন পরিচ্ছন্নতাকর্মী

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ১৫৬৯ Time View
  • নিজস্ব প্রতিনিধি
    বিশ্বের সবচেয়ে বড় ক্লাব ইংল্যান্ডের ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাবে অনুশীলন করা বাংলাদেশের ফুটবলার ফরিদপুরের ছেলে রিপন এখন পরিচ্ছন্নতাকমর্ী হিসেবে কাজ করছেন ফরিদপুরের একটি সরকারী অফিসে। বাফুফের ভুল সিদ্ধান্তের কারনে এমন অবস্থা বলে মনে করছেন ফুটবলের সাথে জরিত বিশিষ্টজনেরা।

ফরিদপুরের ছেলে রিপন কুমার দাস ২০১২ সালে এয়ারটেলের রাইজিং ষ্টার চ্যাম্পিয়ান হয়ে ১২জনের একটি টিমের সাথে নভেম্বর মাসের ১৭ তারিখে ইংল্যান্ডের ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাবে অনুশীলন করার জন্য বিদেশে যান। এরপর সেখানে ১০ দিনের অনুশীলন শেষ করে ফিরে আসেন দেশে। দেশের আসার পর বাফুফের তদারকির অভাবে তাকে ফিরে আসতে হয় নিজ জেলায় ফরিদপুরে। ফরিদপুরে আসার পরে সংসারের অভাব অনটনের কারনে তাকে বেছে নিতে হয় বাবার ফরিদপুর সড়ক বিভাগের মাষ্টার রোলের পরিচ্ছন্নতার কাজ। গত কয়েক বছর যাবত এই কাজ করছেন ফরিদপুর সড়ক বিভাগে তিনি। প্রতিদিন কাকডাকা ভোরে তিনি সেখানে গিয়ে পরিচ্ছন্নতার কাজ করেন পরিবারের স্বচ্ছলতা ফিরেয়ে আনার জন্য। রিপন একই সাথে চালিয়ে যাচ্ছেন ফুটবলের অনুশীলন। সাবেক ফুটবলার ও জেলা টিমের কোচ আবুল কাশেম ভোলার তত্ববধানে প্রতিদিন চলছে বিকেলে অনুশীলন ষ্টেডিয়ামের মাঠে। এখনো তার দূর্নিবার ইচ্ছা তিনি হবেন দেশ সেরা ফুটবলার মধ্যে মাঠের। তবে দিন যতো যাচ্ছে সংসারের অভাব অনটনের কারনে দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছে সেই আকাশ ছোয়া স্বপ্ন প্রত্যাশা।

তার মা পান্তা দাস বলেন, আমার দুই ছেলে রিপন সবার বড়। ছোট ছেলে তপন এখনও কিছু করে না। রিপন এতবড় একজন ফুটবলার শুধু সংসারের অভাবের কারনে বেছে নিতে হয়েছে ওর বাবার পরিচ্ছন্নতাকমর্ীর কাজ। এতে আমাদের খারাপ লাগলেও কিছু করার নেই। রিপন যদি আয় রোজগার না করতে পারে তাহলে আমাদের যে না খেয়ে থাকতে হবে। তিনি বলেন, ওর বাবা অসুস্থ্য থাকায় ওকে সংসারের হাল ধরতে হয়েছে।

সাবেক ফুটবলার, ডিএফএ ফরিদপুরের সাধারন সম্পাদক ও ফরিদপুর জেলা টিমের কোচ আবুল কাশেম ভোলা জানান, রিপনের মতো ফুটবলার তৈরি হয় খুব কম। বাফুফে যদি সঠিকভাবে ভূমিকা নিতো তাহলে তাকে এভাবে ঝড়ে পড়তো হতো না। এখনো তার অনেক সুযোগ রয়েছে তাকে বাফুফে কাজে লাগাবে সেই আশা তিনি করেন।

ফুটবলার রিপন কুমার দাস বলেন, আমার আর্থিক অভাব অনটনের সংসারের কারনে আমি এখন পরিচ্ছন্নতাকমর্ী। বাবা-মা কষ্টের কথা চিন্তা করে কাজ করছি। তবে এমন ভাবে কাজ করতে হবে সেটা কখনো চিন্তায় ছিলোনা। আমি হতে চেয়েছিলাম বড় ফুটবলার। এতে সংসারের দৈন্যদশা কাটবে কিন্তু তা হয়নি। বাফুফে যদি আমাদের ব্যাপারে ভূমিকা নিতো তাহলে হয়তো এমন হতে হতো না আজ।

ফুটবলের সাথে জরিতরা মনে করেন রিপনকে মাঠে ফিরিয়ে এনে আবার তাকে খেলার ব্যাপারে সরকার ও বাফুফে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে এই প্রত্যাশা সকলের।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati