1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের জুম ভাচুর্য়াল মিটিং অনুষ্ঠিত 

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ১৭৫৫ Time View

নিজস্ব  প্রতিনিধি : 

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ দেশের চলমান করোনা সংকটময় পরিস্থিতি নিয়ে জুম ভার্চুয়াল মিটিং করেছে। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি টেকনো মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সিআইপি ড. যশোদা জীবন দেবনাথের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলার পূজা কমিটির জেলা ও থানার নেতৃবৃন্দ। ভাচুর্য়াল মিটিং এ ৭টি থানা সহ জেলার প্রায় ৫০জন নেতাকর্মি তাদের বিভিন্ন বিষয় সভাপতির কাছে তুলে ধরেন। 

এতে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অরুণ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, মহানগর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারন সম্পাদক শ্যামল কর্মকার, রাজেন্দ্র কলেজের ভাইস প্রিন্সিপাল অসিম কুমার সাহা, ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ গোবিন্দ্র চন্দ্র, দৈনিক গণসংহতি পত্রিকার সম্পাদক ও মোহনা টেলিভিশন লি. এর ফরিদপুর জেলা প্রতিনিধি  আশিষ পোদ্দার বিমান, আকাশ সাহা, তাপস দত্ত, শংকর সাহা, সুরজিৎ, গোপাল দত্ত সহ অনেকে। 

সভায় সভাপতি যশোদা জীবন বলেন, করোনাকালিন সময়ে ফরিদপুর পৌরসভার জন্য কেএন ৯৫ মাস্ক ৮০০ পিস ও ৮টি উপজেলার জন্য ৪০০ পিস মাস্ক দেওয়া হবে। এছাড়া লাশ সৎকারের জন্য একটি গাড়ী, ১০০ পিপিই ও ৫টন চাল বরাদ্দ দেওয়া হবে। গাড়ী সহ এসব সামগ্রী এরই মধ্যে ফরিদপুরে চলে এসেছে। যা শুক্রবার থেকে বিতরণ শুরু করা হবে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, এই সময়ে আমাদের সবাইকে একটি ইউনিট নিয়ে কাজ করতে হবে। একটি ইউনিট হয়ে যদি কোন কাজ করা যায় তাহলে আমরা সব বিষয়ে বিজয়ী হওয়া সম্ভব বলেও তিনি জানান। 

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati