1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম :

শাপলা মহিলা সংস্থা (এসএমএস) এর আয়োজনে ও এডুকো বাংলাদেশের সহায়তায় রথখোলা যৌনপল্লীতে অবস্থানরত যৌনকমর্ী ও শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ১৮৪৪ Time View

নিজস্ব প্রতিনিধি

শাপলা মহিলা সংস্থা (এসএমএস) এর আয়োজনে ও এডুকো বাংলাদেশের সহায়তায় রথখোলা যৌনপল্লীতে অবস্থানরত যৌনকমর্ী ও শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এডুকো বাংলাদেশের আর্থিক সহযোগিতায় শাপলা মহিলা সংস্থা (এসএমএস) আয়োজনে রথখোলা যৌনপল্লীতে অবস্থানরত ২০০ জন যৌনকমর্ীর মাঝে খাদ্য সামগ্রী হিসাবে ৫ কেজি চাঊল, ৫ কেজি গোল আলু, ২ কেজি ডাউল, ১ কেজি লবন, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ১ কেজি তেল, ১ পিস বড় সাবান ও ১ পিস মাস্ক এবং ৮০ জন শিশুর মাঝে খাদ্য সামগ্রী হিসাবে ১ কেজি চিনি, ১ কেজি সুজি, ২৫০ গ্রাম গুড়াদুধ ও বড় ২ প্যাকেট লেক্সাস বিস্কুট তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা প্রকৌশলী ইঞ্জি: আনোয়ার হোসেন-এলজিইডি ফরিদপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: এনামূল হক, ডিরেক্টর প্রোগ্রাম- ফ্রিএ গাল বাংলাদেশ, সুলতানা আক্তার, করির আজাহারুল ইসলাম এবং আবুল বাশার সিনিয়র অফিসার (রেসকিউ) ফ্রি এ গাল।

বক্তব্য রাখেন শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল, প্রকল্প পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী, মনিটরিং অফিসার রন্জিত কুমার শীল,  প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমার সাহা প্রমুখ।
ফরিদপুরের রথখোলা যৌনপল্লীর যৌনকর্মী ও শিশুরা চরম অনিরাপত্তার মধ্যে জীবন যাপন করছে। কোভিড – ১৯ মহামারীর কারনে রাতারাতি যৌনকর্মীদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। আর্থিকভাবে যৌনকর্মীরা মারাত্মক সংকটে পড়েছে। স্কুল বন্ধ থাকায় শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারছে না। এ অবস্থার প্রেক্ষিতে যৌনকর্মীর শিশুরা বিভিন্ন ঝঁুকিপূর্ণ কাজের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।  বর্তমানে লকডাউন উঠে গেলেও যৌনপল্লীতে আগের অবস্থান ফিরে আসেনি। মানুষ ভয় পাচ্ছে যৌনকর্মীদের সাথে ঘনিষ্ঠ হলে কোভিড – ১৯ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। দু-একজন খদ্দের আসলেও তাদের সাথে ঘনিষ্ট হতে পারছেনা কোভিড – ১৯ মহামারীর ভয়ে। এখন বলতে গেলে তাদের কোন আয় রোজগার নেই। ফরিদপুরের রথখোলা ও সিএন্ডবিঘাট যৌনপল্লীর যৌনকর্মীরা সন্তানদের নিয়ে অমানবিক জীবনযাপন করছে। শাপলা মহিলা সংস্থা (এসএমএস) ফরিদপুর জেলায় তৃণমূল পর্যায়ে সমাজে পিছিয়ে পরা জনগোষ্ঠির সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসতেছে। বিশেষ করে ফরিদপুরের রথখোলা যৌনপল্লীতে অবস্থানরত যৌনকর্মী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে দীর্ঘদিন যাবত কাজ করছে। সিএন্ডবি  ঘাট যৌনপল্লীতে অবস্থানরত যৌনকমর্ী ও শিশুদের বর্তমান অবস্থা বিবেচনা করে এডুকো বাংলাদেশে ও শাপলা মহিলা সংস্থা (এসএমএস) ক্ষতিগ্রস্ত যৌনকমর্ী ও শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে। উল্লেখ্য এডুকো শিশু অধিকার ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা। প্রধান কার্যালয় স্পেনের বার্সেলোনায়। ১৯৯৯ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati