1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

দুই মৌসুম পর লা লিগার শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ।

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ১৭৩০ Time View
সাগর বিশ্বাস – ক্রীড়া প্রতিনিধি
দুই মৌসুম পর লা লিগার শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ। লিগের ৩৭তম ম্যাচে কারিম বেনজেমার জোড়া গোলে, ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে লা লিগার রেকর্ড ৩৪তম শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রীদ । লস ব্লাঙ্কোসদের শিরোপা নিশ্চিতের রাতে অবশ্য হেরে বসেছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। মেসির গোলের পরও ওসাসুনার বিপক্ষে তাদের হার ২-১ গোলে।
অবশেষে অবসান হলো আরো একটি ইউরোপিয়ান লিগের। রেকর্ড ৩৪তম লিগ শিরোপা উচিয়ে ধরলো গ্যালাকটিকোরা।
শিরোপা অনেকটাই নিশ্চিত ছিলো রিয়ালের। তাই মাঠে হাজির না হতে পারলেও, মাদ্রিদ শহরের প্রতিটি বার, রাস্তায় উদযাপনের জন্য জড়ো হয় সমর্থকরা। অবশ্য করোনা সংক্রমণ এড়াতে বেশি লোক জড়ো হতে দেয় নি পুলিশ। এতো কড়াকড়ির মাঝেও চলে জিদান শিষ্যদের শিরোপা জয়ের উদযাপন।
একই সময় রিয়াল-বার্সার খেলা হওয়ায় দুই পর্দাতেই চোখ ছিলো দর্শকদের। রিয়ালের পয়েন্ট খোয়ানো বিলম্বিত করতে পারে তাদের শিরোপা। কিন্তু বার্সা পয়েন্ট খোয়ালেই শিরোপা হাতে উঠবে রিয়ালের। এমন সমীকরণে ২৯ মিনিটে কারিম বেনজেমার গোলে লিড নেয় গ্যালাকটিকোরা।
আরেক ম্যাচে অবশ্য ১৫ মিনিটেই পিছিয়ে পড়ে কাতালানরা। তাই প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। ৬২ মিনিটে মেসির গোলে ম্যাচে সমতা ফেরায় বার্সেলোনা। তবে ড্র নয় জয়ই পারে তাদের শিরোপার স্বপ্ন টিকিয়ে রাখতে।
ম্যাচে জয়সূচক গোলের জন্য যখন মেসি-সুয়ারেজরা মরিয়া, তখন দুই গোলের লিড রিয়ালের। এবারও পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন বেনজেমা।
৮৩ মিনিটে রিয়াল এক গোল হজম করলেও শিরোপা জয়ের জন্য আর তাদের পেছনে তাকাতে হয়নি। তাই শিরোপা হাতছাড়া হবার হতাশা থেকেই কি না ম্যাচের অতিরিক্ত সময়ে ২য় গোল হজম করে বসে বার্সেলোনা।
জিদানের অধীনে ১১টি শিরোপা জিতলো রিয়াল। যেখানে দুটি করে লা লিগা, স্প্যানিশ কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ৩টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati