1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

সালথায় পাটের মুল্যে কম থাকায় হতাশ কৃষকরা

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ১৬৭২ Time View
সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় এবছরে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাট উৎপাদণে কৃষকদের খরচ হয়েছে অনেক বেশি। আগের বছরের চেয়ে ফলনও কম। তাই পাটের মুল্যে কম থাকায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। পাটের মূল্যে বাড়াতে সরকারের কাছে দাবী পাটচাষীদের। 
ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের পাটচাষী শান্তি সরকার বলেন, এবছরে পাট উৎপাদনে বীজ, সার, ঔষধ, সেচ, পাট নিরানী, পাট কাটা ও পাটের আঁশ ছাড়ানো দিয়ে মোট ব্যয় আছে বিঘাপ্রতি ২০ হাজার থেকে ২১ হাজার টাকা। বিঘা প্রতি পাটের ফলন হচ্ছে ৯/১০ মন। প্রতিমন পাটের বাজারমুল্য পাচ্ছি ২ হাজার থেকে ২২ শত টাকা। হিসেব করে দেখা যায় এবার পাটে লাভ হচ্ছে না।
গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের পাটচাষী হাতেম মোল্যা জানান, গত বছরের চেয়ে এবছর পাটের ফলন কম। বিঘা প্রতি ৭মন থেকে ৯মন পাট উৎপাদন হচ্ছে। প্রতি মনের দাম পাচ্ছি ২১ শত টাকা থেকে ২২ শত টাকা। পাটের যে খরচ তাতে আমাদের লোকসান হবে। আর যদি পাটের দাম বাড়ে তাহলে আয় ব্যয় সমান সমান হতে পারে।
শিহিপুর গ্রামের আরেক কৃষক ও লিয়াকত মোল্যা জানান, পাট উৎপাদনের ক্ষেত্রে কীটনাশক ও সারের মুল্য কম থাকলেও সেচ, পাটের আগাছা পরিস্কার ও কৃষকখরচ বেশি থাকায় বিঘা প্রতি ২২ হাজার থেকে ২৪ হাজার টাকা খরচ হচ্ছে। যেসব ভাল জমিতে পাট হচ্ছে সেগুলো বিঘাপ্রতি ১০/১২ মন ফলন হতে পারে। যার বাজার মুল্য বর্তমানে ২৩/২৫ হাজার টাকা। প্রতিমন পাটের মূল্যে ৩ হাজার টাকা হলে কৃষকরা কিছুটা লাভবান হতো। তাই কৃষক বাঁচাতে সরকারের কাছে পাটের দাম বাড়ানোর দাবী করছি।
উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী বলেন, এবার ভারি বৃষ্টি ও বন্যার পানির জন্য উপযোগী সময়ের আগেই পাট কাটা শুরু করে চাষীরা। যার কারণে ফলন আগের তুলনায় কম হতে পারে। পাটের মুল্যে আরেকটু বেশি হলে পাটচাষীরা পুষিয়ে নিতে পারতো।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati