1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম :
ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রুবী বেগমের আর বিনা মূল্যের সরকারি ঘরের প্রয়োজন নেই।

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ১৬৫০ Time View
মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী প্রতিনিধি :
দীর্ঘ তিন বছর অপেক্ষা করছেন রুবী বেগম এক খানা বিনা মূল্যের ঘরের জন্য। কিন্তু তা তিনি পাননি। অবশেষে বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ হারুন অর রশিদ এর মুক্তিযোদ্ধা ভাতা আর সিপিবি নওপাড়া শাখার উদ্যোগে উদ্দোগে রুবী বেগম এর বাড়ী ঘর উঠেছে। রুবী বেগম এখন ভীষণ খুশি। তার আর  সরকারি ঘরের প্রয়োজন নেই।
রুবী বেগমের বাড়ী ফরিদপুরের় মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কুড়ানিয়ার চর গ্রামে। সন্তান সম্পতিহীন রুবী বেগম স্বামী পরিত্যক্তা। ভাই বোন কেউ নেই। মায়ের রেখে যাওয়া চার শতাংশ জমি আর রেখে যাওয়া ছাপড়া ঘর। নিজের ঘর বসবাস উপযোগী না থাকায় পরের ঘরে বসবাস করতেন তিনি। বিষয়টি বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ হারুন অর রশিদ এর নজরে আসে। এক মাসের মুক্তিযুদ্ধা ভাতার পুরো টাকা রুবীী বেগম কে ঘর মেরামত করতে প্রদান করেন । ঘটনাটি জানাজানি হলে এগিয়ে আসেন ঐ শিক্ষকের কয়েক জন ছাত্র ও সিপিবি নওপাড়া শাখার কমরেডগন । শুরু হয়় অসহায় রুবী বেগম এর বাড়ী ঘর তোলার কাজ । একজন টিন, একজন দিলেন খাম, একজন বাঁশ, দুজন কাঠ অন্যান্যরা নগদ অর্থ। অবশেষে সতের বন্দের চার চালা ঘর তৈরি করে দেওয়া হয়। রুবী বেগমের কাছে রবিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ হারুন অর রশিদ ঘরটি বুঝে দেন। এসময় তিনি বলেন সরকারের সহযোগিতা ছাড়াই প্রতি গ্রামে একটি করে এক বছরে দেশে ৬৮ হাজার পরিবারকে সামাজিক উদ্দোগে ঘর করে দেওয়া সম্ভব । এ ক্ষেত্রে তিনি প্রগতিশীল ও মানবিক গুনাবলি বিবেকবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর জেলা সভাপতি এ্যাড মানিক মজুমদার, সিপিবি মধুখালী উপজেলা সম্পাদক শাহ্ কুতুবুজ্জামান, সিপিবি নওপাড়া শাখার সম্পাদক কমরেড আকমল মৃধা সহ প্রমুখ। রুবী বেগম বলেন ঘর পেয়ে় তিনি ভীষণ খুশি।
 উল্লেখ্য মধুখালী উপজেলার দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণে উপকার ভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকার দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণের লক্ষ্যে ২২ সেপ্টেম্বর ২০১৯ তারিখ উপকার ভোগী নির্বাচন ও গৃহ নির্মাণের জন্য এক নীতিমালা জারি করে।
জানাগেছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় চলতি বছরে গৃহ নির্মাণের মোট ৭১ লক্ষ ৯৬ হাজার ৬৪০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ওই পরিমাণ টাকায় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে মোট ২৪ টি পরিবারকে বাছাই করা হয়েছে।
বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ এলাকায় যে সব দরিদ্র পরিবারের সামান্য জমি বা ভীটা রয়েছে কিন্তু টেকসই বসতি ঘড় নেই তাদের জন্য ৮’শ বর্গ ফুট জায়গায় রান্না ঘর ও টয়লেটসহ একটি সেমিপাকা টিনসেড গৃহ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচি ও অবকাঠামো সংস্কার কাবিটা কর্মসূচির বিশেষ বরাদ্দ থেকে এসব গৃহ নির্মাণে ব্যয় করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্য হিসেবে দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি, দূর্যোগ ঝুঁকি হ্রাস, অসহায় পরিবারের জন্য টেকসই গৃহ নির্মাণ, জীবন যাত্রারমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, বিশেষ করে নারী শিশু প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।প্রক্কলন অনুযায়ী একশ বর্গ ফুট বিশিষ্ট ২ কক্ষ বেড রুম, ৬৪ বর্গ ফুট বিশিষ্ট রান্না ঘর, ৩৬ বর্গ ফুট বিশিষ্ট টয়লেট নির্মাণে কথা বলা হয়েছে। উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান সহ মোট ১১ জন কর্মকর্তা রয়েছে। হতদরিদ্র ব্যক্তি বাদেও হিজরা বেদে বাউল আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্টি অস্বচ্ছল মুক্তিযোদ্ধা বিধবা মহিলা প্রতিবন্ধী ব্যক্তি অসহায় বৃদ্ধ বৃদ্ধা মহিলাদের কে অগ্রাধিকার দেওয়া কথা বলা হয়েছে।
এ বিষয়ে কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট সুবিধা ভোগী নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি তথ্য দিতে অস্বীকার করেন। এদিকে সরেজমিনে পরিদর্শন কালে নওপাড়া ইউনিয়নের কুড়ানিয়ার চর গ্রামের রুবী বেগম এবং গাজনা ইউনিয়নের গাজনা গ্রামের বাসিন্দা ভারতি রানী মন্ডলের সরকারি ঘর পাবার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও তারা ঘড় পাননি বলে অভিযোগ করেছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati