1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

রাফি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী নগদ অর্থ ও বস্ত্র বিতরণ। 

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৪৮ Time View

রাফি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী নগদ অর্থ ও বস্ত্র বিতরণ।

বিশেষ প্রতিনিধি:

রাফি ফাউন্ডেশন আর্ত মানবতার সেবায় নিয়োজিত। রাফি ফাউন্ডেশন আপনাদের সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এ বছরেও অসহায় ও হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী নগত অর্থ ও বস্ত্র

বিতরণ করা হয়েছে।

১৮ মার্চ রোজ বুধবার সকালে শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদরাসা সংলগ্নে রাফি ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ের বাসভবনের সকালে বিতরণ করা হয়।

রাফি ফাউন্ডেশনের যে সকল বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো রাজবাড়ীর বিভিন্ন মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে উন্নত মানের খাবার পরিবেশন করা। মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কুরআন শরীফ বিতরণ। হাফেজদেরকে পাগড়ি প্রদান। শীতকালে মাদ্রাসা সহ বিভিন্ন অসহায় মানুষদেরকে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।অসুস্থ মানুষ অর্থের অভাবে চিকিৎসা করতে পারেন না তাদের পাশে গিয়ে অর্থ এবং ওষুধ দিয়ে তাদেরকে সহযোগিতা করা হয়।

মৃত্যুবরণ করলে তাদের শেষ বিদায়ের কাপড় চোপড়সহ বিভিন্ন জিনিস দিয়ে সহযোগিতা করা হয় রাফি ফাউন্ডেশন এর পক্ষ থেকে। রাফি ফাউন্ডেশন আপনাদের সকলের মাঝেই সব সময় আছে থাকবে।

প্রতিবছর পবিত্র মাহে রমজানের ঈদের আগে ঈদ সামগ্রী নগত অর্থ ও বস্ত্র বিতরণ করা।

ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে বস্ত্র, চাউল, ডাল, আলু,পেয়াজ,লবণ,চিনি, দুধ, কিসমিস, সেমাই।

ঈদ সামগ্র বিতরণ কালে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকা রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ তাজিনুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে মানুষের হাতে ঈদ সামগ্রী নগত অর্থ ও বস্ত্র তুলে দেন রাফি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনপ্রিয় মোহনা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ মিয়া।

রাফি ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী  পাঠান বাজারের কর্ণধার বীরমুক্তিযোদ্বা মোঃ শাহ আলম পাঠান,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুজিবুর রহমান,

বিশিষ্ট ব্যবসায়ী পাঠান বাজারের পরিচালক মোঃ রুবেল পাঠান,সোহেল পাঠান, রাজবাড়ী সদর উপজেলার ২নং দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন মৃধা, সৌদি প্রবাসী ও সমাজসেবক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর (অব)সার্জেন মোঃ আব্দুল লতিফ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কমল রায়, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম পাটোয়ারী,

রাফি ফাউন্ডেশনের সদস্য মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, মোঃজিহাদ মোল্লা,মোঃনিরব মন্ডলসহ প্রমূখ।

রাফি ফাউন্ডেশনে যে সকল হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতা করেন তাদের সকলের জন্য ঈদ সামগ্রীর বিতরণ সময় রাফি ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া করা হয়।

ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রাজবাড়ী শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল ফাজিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আনিসুর রহমান।

দোয়া শেষে সকলের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

রাফি ফাউন্ডেশনের সদস্য মিরাজুল ইসলাম মিরাজ বলেন প্রতি বছরের ন্যায়ে এ বছরেও পবিত্র মাহে রমজানের শেষে দিকে আমরা রাফি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ উপহার সকলের হাতে তুলে দেন রাফি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ইউসুফ মিয়া।

রাফি ফাউন্ডেশনকে আপনাদের সকলের সহযোগিতা থাকলে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে পারব বলে আশা করি।

রাফি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইউসুফ মিয়া বলেন বেন- ইয়ামিন রাফি আমার ছোট ছেলে করোনাকালিন সময়ে গত (২০২০) সালের প্রথমে হঠাৎ অসুস্থ করেন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর শিশু বিশেষজ্ঞ ডাক্তার কাছে নেওয়ার পরামর্শ প্রদান করেন।

রাফিকে নিয়ে আবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা প্রদান করা হয়।কয়েকদিন পর কোন উন্নতি না হওয়ায় ক্রমান্বয়ে অবনতি হয় দ্রুত রেফার করেন ঢাকা মেডিকেল।

আমরা উন্নত চিকিৎসার জন্য ভারতের একটি হাসপাতালের সাথে কথা বলা হয়।

ভারতের সবচাইতে নামিদামি অ্যাপোলো হসপিটাল ও সিএমসি হসপিটালে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা করে  ভারতে যাওয়ার জন্য সকল প্রস্তুতি নেই।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে করুনাকালীন সময়ে সে সময়ে একমাত্র যাতায়াতের ব্যবস্থা বিমান যোগে ভারতে যাওয়ার জন্য প্লেন টিকিট সহ সকল প্রস্তুতি শেষ করে ভোরে যাওয়ার কথা কিন্তু করোনা কালীন সময়ে সকল বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন বিমান কর্তৃপক্ষ।

এমত অবস্থায় ভারতে না যেতে পেরে দিশেহারা হয়ে ঢাকা বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে রাফিকে নিয়ে ভর্তি হই।

সেখানে চিকিৎসা শুরু হয়। সেখানে ভারতের একটি টিম চিকিৎসা শুরু করে কিন্তু কয়েকদিন পর করোনাকালী সময় অপারেশন থিয়েটারটি বন্ধ করবোনায় বন্ধ করেন।

আবারও কষ্টের মধ্যে জর্জরিত হয়ে আমার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে এবং তাদের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয় সেখানে আবার চিকিৎসা শুরু হয়।

২৮ দিন হাসপাতালে থাকার পর অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টিম।

২০২০ সালের ২০২০ সালের ২ ডিসেম্বর আমার শিশু পুত্র বেন-ইয়ামিন রাফি অপারেশন শুরু করেন দীর্ঘ ৯ ঘণ্টা অপারেশন শেষে আই সি ইউ তে হস্তান্তর করেন চিকিৎসক।

ডাক্তার গনের পরামর্শে বলেছিলেন অপারেশনের ৩৬ ঘন্টা পার জ্ঞান ফিরলে কোন প্রকার ঝুঁকি থাকবে না।

কিন্তু ৩৬ ঘন্টার আগেই গভীর রাতে জ্ঞান ফিরে রাফির।

জ্ঞান ফেরার পর আমার সাথে তার মায়ের সাথে এবং তার শিক্ষকের সাথে কথা বলেছেন যে তুমি আসো আমি বাড়িতে চলে যাব গভীর রাতে মাথায় রক্তক্ষরণ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।তারপর থেকে

আমার শিশুপু্ত্র বেন- ইয়ামিন রাফির নামে রাফি ফাউন্ডেশনেটি প্রতিষ্ঠ হয়।

রাফি ফাউন্ডেশন কে যে সকল সহৃদয়বান মানুষ অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন সকলের কাছে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati