1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

ফরিদপুরের পদ্মার পানি ০২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহীত হচ্ছে

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ১৬৩৩ Time View
নিজস্ব  প্রতিনিধি
ফরিদপুরের পদ্মার পানি  ০২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপে ভেঙে যাওয়া আলিয়াবাদ ইউনিয়নের শহর রক্ষা বাধ ৪৮ ঘন্টার মধ্যে মেরামত করে চরভদ্রসন ও সদরপুর উপজেলার সাথে যোগাযোগ পূনরায় শরু হয়েছে। ইতিমধ্যে সরকারি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ২ হাজার পরিবারকে নিয়ে আসা হয়েছে। এছাড়াও বন্যাত্র এলাকার মানুষগুলো তাদের গবাদিপশু নিয়ে বেড়িবঁাধসহ উচু স্থান গুলোতে আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় ৩০টি ইউনিয়নের পোনে দুইশ গ্রামে বন্যার পানি প্রবেশ করেছ। লক্ষাধীক মানুষ ক্ষতির মুখে রয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলার এই পানিবন্দি মানুষগুলোর জন্য সরকারি খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে। ক্ষতিগ্রস্থ উপজেলাগুলোতে ২শ মেট্রিকটন চাল ও নগদ তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি এখন বিপৎসীমার ১০৪ ওপর দিয়ে প্রবাহীত হচ্ছে।তিনি আরও জানান.আমাদের অক্লাস্ত পরিশ্রম ও প্রসাসন এবং জনগনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড আলিয়াবাদ ইউনিয়নের শহর রক্ষা বাধ ৪৮ ঘন্টার মধ্যে মেরামত করে সক্ষম হয়েছে ।
তীব্র ভাঙন দেখা দিয়েছে মধুমতির নদীর আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়ন।
আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদ হাসান জানান, এবারের বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এ উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রাম জুড়ে মধুমতি নদীর ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই মানুষতাদের ভূসম্পত্তি হারাচ্ছে।
সরকারি ভাবে বালুরবস্তা ফেলা হচ্ছে তবে তা খুব একটা কাজে আসছেনা। তিনি দাবি জানিয়ে বলেন, স্থায়ীবঁাধ দেওয়া ছাড়া ভাঙন রোধ করা যাবে না।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati