1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

ফরিদপুরে বন্যায় প্লাবিত সাদিপুর এলাকার দুর্গত নারীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন অব্যহত রেখেছে স্বেচ্ছাসেবী সংগঠন নন্দিতা সুরক্ষা। 

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ১৬২২ Time View

ফরিদপুরে বন্যায় প্লাবিত
নিজস্ব প্রতিনিধি,
বন্যায় প্লাবিত হয়ে ফরিদপুর সদর, সদরপুর ও চরভদ্রাসন  উপজেলার পদ্মা  তীরবর্তী বিভিন্ন বাঁধের উপর কৃষক ও খেটে খাওয় বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষ পরিবার পরিজনসহ  আশ্রয় নিয়েছেন।  গত দশদিন যাবত এভাবে এই বেড়িবাঁধের উপর রোদ বৃষ্টি মাথায় নিয়ে দিনযাপন করছেন তারা। পলিথিন আর বাঁশ দিয়ে তৈরি করা অস্থায়ী ছাউনি যে কখন বাতাসে উড়িয়ে নিয়ে যায় সে ভাবনাতে তাদের ঘুম আসে না।
শহরের টিবি হাসপাতাল মোড় হাসপাতাল মোড় থেকে পূর্ব দিকে চলে গেছে গুচ্ছ গ্রামের সড়ক, যেখানে শুধুই হতদিরদ্র পরিবারের বাস। এই বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় এসব পরিবার এসে আশ্রয় নিয়েছে উঁচু সড়কে। সেখানকার মানুষের দুভোর্গ যেনো  বেশি
ফরিদপুর শহর রক্ষা বঁাধে আশ্রয় নেয়া কোবাত শেখ জানান, স্ত্রী ও তিন সন্তানের সাথে পালের গরু, ছাগল ও হাসমুরগি নিয়ে এখানে বসত গড়েছেন। এখানে আসার পর একবার এলাকার চেয়ারম্যান কিছু চাল আর শুকনো খাবার দিয়ে গেছে। তাতে তো আর সকলের পেট বাঁচে না ।
শহরতলীর হরিসভার বাসিন্দা নার্গিস খাতুন বলেন, ‘ হঠাৎ কইর‍্যা বানের পানিতে বাঁধ ভাইঙ্গ্যা ঘরবাড়ি তলায় গেছে। ঘরের মাল-ছামানাও কিছু বাইর করতি পারি নাই। পঁাচজন ছাওয়াল-মাইয়ার সাথে গরু-বাছুর নিয়্যা রাস্তার উপর পলিথিন আর বাঁশের বেড়া দিয়্যা ঘর তুইল্যা রইছি। এখন কয়ডা টিন পাইলে ঘরডা তুলতি পারতাম।থ
চলমান বন্যায় বানভাসী মানুষের মাঝে এখন শুধুই এমনই হাহাকারের চিত্র। গত দশ দিন যাবত বন্যার পানিতে ফরিদপুরের সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার বিশ হাজার পরিবার পানি বন্দি অবস্থায় রয়েছে। সড়ক উপচে ও বাঁধ ভেঙ্গে  প্লাবিত হয়েছে এসব উপজেলার আরো বিস্তীর্ণএলাকা। এছাড়া আড়িয়াল খাঁ ও কুমার নদের পানি বেড়ে বিভিন্ন খালনালা দিয়ে পানি প্রবেশ করেছে পার্শ্ববতর্ী ভাঙ্গা ও নগরকান্দা উপজেলাতেও।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার পাঁচটি উপজেলার ৩০টি ইউনিয়নের দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে এক লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বন্যার্তদের মাঝে পযার্প্ত সরকারি সহায়তা দেয়া হচ্ছে উল্লেখ করে বলেন, বানভাসী মানুষদের জন্য শুক্রবার পর্যন্ত ৫৫০ মেট্রিক টক চাল,৭ হাজার প্যাকেট শুকনো খাবার ও নগদ ৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসব সামগ্রী যা সংশ্লিস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।  ত্রানের পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রয়োজনে বরাদ্দ আরো বাড়ানো হবে।
এদিকে, শুক্রবার দুপুরে ফরিদপুর শহর রক্ষা বাধের একটি অংশ ভেঙ্গে প্লাবিত সাদিপুর এলাকার দুর্গত নারীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন অব্যহত রেখেছে স্বেচ্ছাসেবী সংগঠন নন্দিতা সুরক্ষা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati