1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

সালথায় গ্রামবাসীর সংঘর্ষে আহত- ১০, পুলিশের মোটরসাইকেল ভাংচুর  

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ১৬৮৬ Time View
সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবী ও রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশের একটি মোটরসাইকেল ভাংচুর করে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গ্রাম্য দলপক্ষ নিয়ে রামকান্তপুর ইউনিয়নের সালথা, রামকান্তুপুর, শৈলডবী, নিধিপট্টি ও খলিশাডুবি গ্রামে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। এরই জেরধরে শনিবার সকাল ৭টার দিকে শৈলডুবি গ্রামের ইউপি সদস্য আবু সায়েম হোসেনের সমর্থকদের সাথে রামকান্তপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে খলিশাডুবি গ্রামের সৈয়দ মাতুব্বার (মেম্বার) এর সমর্থকরা সায়েম মেম্বারের সমর্থকদের সাথে যোগ দেয়। অন্যদিকে নিধিপট্টি গ্রামের রাশেদ মাতুব্বারের সমর্থকরা কামাল বিশ্বাসের সমর্থকদের সাথে যোগ দেয়। এরপর দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে ৩ ঘন্টাব্যাপী চলে এ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় দলের অন্তত ১০ জন আহত হয়। আহতদের দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একটি পক্ষের সমর্থকরা পুলিশের একটি মোটরসাইকেল ভাংচুর করে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati