1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
শিরোনাম :

বোয়ালমারীতে বিরল প্রজাতির ধনেশ পাখির বাচ্চা উদ্ধার

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ১৬৩৭ Time View
বোয়ালমারী  প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী থেকে বিরল প্রজাতির ধনেশ পাখির একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার (২২.০৭.২০) দুপুরে পৌরসভার আঁধারকোঠা এলাকার মকলুকার রহমানের ছেলে ফয়সাল মতিন সিজু সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ এবং ফরেস্টার আবু বকর সিদ্দিকির নিকট পাখিটি হস্তান্তর করেন। একটি অঙ্গীকারনামার মাধ্যমে পাখিটি হস্তান্তর করা হয়। অঙ্গীকারনামায় ফয়সাল মতিন উল্লেখ করেন, গত চার মাস আগে ধনেশ পাখির বাচ্চাটি জনৈক ব্যক্তির নিকট থেকে ক্রয় করেন। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ আইন না জানায় তিনি পাখি ক্রয় করেন। পরে এ আইন সম্পর্কে জানতে পেরে প্রশাসনের নিকট পাখিটি হস্তান্তর করেন।
ফরিদপুর সামাজিক বন বিভাগের ফরেস্টার আবু বকর সিদ্দিক বলেন, ধনেশ একটি বিরল প্রজাতির পাখি। এটি প্রায় তিন ফুট উচু হয়। ধনেশ পাখি সাধারনত ভারতের আসাম প্রদেশ, বাংলাদেশের খাগড়াছড়ি, বান্দরবন এলাকায় পাওয়া যায়। এরা আঙ্গুর, আপেল এবং পাহাড়ি ফল-মুল খেয়ে বেঁচে থাকে। ধনেশ পাখি  জমিদার বা ধনিক শ্রেণির লোকজন পালন করে থাকে। তবে সে জন্য সরকারের কাছ থেকে অনুমোদন ও লাইসেন্স নিতে হয় এবং তিন মাস পরপর প্রতিবেদন দিতে হয়। উদ্ধার হওয়া ধনেশ পাখির এ বাচ্চাটি ঢাকার বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতি বিভাগে পাঠানো হবে। বৃহস্পতিবার সকালেই বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতি বিভাগের গাড়ি  এসে বাচ্চাটি নিয়ে যাবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, ফয়সাল মতিন বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে জানতো না। তাই সে ভুল করে পাখির বাচ্চাটি ক্রয় করে। আইন সম্পর্কে জানার পর সে পাখিটি হস্তান্তর করে। পরবর্তিতে সে আর এরকম কোন পাখি ক্রয় বা লালন পালন করবে না।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati