1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র

বৃক্ষ প্রেমিক বলাই

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ১৬৪৩ Time View

নিজস্ব প্রতিনিধি ঃ
‘না লাগিয়ে কাঁটলে গাছ, দেশ হবে সর্বনাশথ / ‘হিন্দু কিংবা মুসলমান দেশের সেবাই গাছ লাগানথ/ ‘একটি গাছ একটি প্রাণ, সবাই মিলে গাছ লাগানথ নিজের তৈরী এমন স্লোগান সামনে নিয়ে গাছ লাগানোই নেশা, গাছের যত্ন নেয়াই পেশা, গাছের পরিচর্যা করাই খেয়াল। রাস্তার মোড়ে, জনসমাগম এলাকা হলেই গাছ লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন লোকটি। নাম বলাই কুমার বিশ্বাস। বয়স চল্লিশোর্ধ। বাড়ী মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের রামনগর গ্রামে। ১৯৮৫ সাল হতে উপজেলার বিভিন্ন স্থানে বটগাছ, পাকড় গাছ, কাঁঠাল গাছ, কৃষ্ণচুড়া গাছ লাগিয়েছেন তিনি। বিল আড়ালিয়া মোড়ে বট গাছ, মেগচামী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে কৃষ্ণচুড়া,  রামনগর ব্রিজের সামনে পাকর গাছ, গোপীনাথপুর-নরকোনা রাস্তার মাঝে বটগাছ, রামনগর গ্রামের ভিতর বটগাছ, রামনগর সরকারি রাস্তায় বটগাছ, রামনগর মন্দিরের পাশে ৩ টি কৃষ্ণচুড়া গাছ লাগানো উল্লেখযোগ্য।  ফবয়স যখন ১২/১৪ বছর, ১৯৮৫ সাল তখন আমি বামুন্দী কলাগাছি সরকারী প্রাঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়ি। পথে আসা-যাওয়ার সময় দেখি প্রচন্ড রোদে কৃষক ও পথচারী গাছের ছায়ায় বিশ্রাম নেয়। তখন থেকে আমার মনে হয় আমি গাছ লাগালে এই গাছ বড় হলে হয়তো বা এই গাছের নিচেও পথচারী ও কৃষক গাছের ছায়ায় বিশ্রাম নিবে। এই ভেবে তখন থেকেই গাছ লাগানো শুরু করি। বর্তমানেও অব্যহত আছে। বামুন্দী কলাগাছি সরকারী প্রাঃ বিদ্যালয়ে বটগাছ ও চর বামুন্দী ইয়াছিন আলী দাখিল মাদ্রাসায় বটগাছ, চর বামুন্দী চৌরাস্তার মোড়ে কৃষ্ণচুরার গাছ, গোপিনাথপুর কালি মন্দিরের সামনে ব্রীজের পাশে কৃষ্ণচুড়া গাছ , মেগচামী ইউনিয়ন স্বাস্থ্য কম্প্লেক্সের সামনে কৃষ্ণচুড়ার গাছ লাগাই। আমি জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তাই ১৫ ই আগস্ট ২০১৯ ইং তারিখ জাতীয় শোক দিবসে জাতির পিতাকে স্মরণ করি গোপিনাথপুর গ্রামের পশ্চিম পাশে ডাকের দোয়ালে ব্রিজের পাশে বটগাছ লাগিয়ে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী স্মরণ করে ১৭ ই মার্চ জন্মদিনে ২০২০ ইং তারিখে ডাকের দোয়ালে ব্রিজের পাশে কৃষ্ণচুড়া গাছ লাগিয়ে স্মরণ করি। মহান সৃষ্টিকর্তা যদি আমাকে বাচিয়ে রাখে তাহলে নিজ জেলার বাইরেও গাছ লাগানোর ইচ্ছা আছে। তেমনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার বালিয়াকান্দী ইউনিয়নের পতের খাল ব্রীজের পাশে বটগাছ লাগিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করি ১৭ ই মার্চ ২০২০ ইং তারিখে। আমার ইচ্ছা আছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ১০০ টি কৃষ্ণচুড়া গাছ লাগানোর ইচ্ছা আছে । তাই আমি সরকারের কাছে অনুরোধ রাখি আমার ১ম জীবনের কিছু কিছু গাছের  বর্তমান বাজার মূল্য এক থেকে দেড় লক্ষ টাকা হবে। তাই সমাজে কিছু কিছু নামধারী সমাজ সেবক কেটে নিতে চায়। তাই আমার দূঃখ লাগে। যেহেতু আমি একজন ক্ষুদ্র মানুষ পরিবেশ নিয়ে ভাবি ।যেহেতু গাছ আমাদের জীবন রক্ষা করে এবং অক্সিজেন প্রদান করে তাই বাংলাদেশের প্রতিটি নাগরিকের গাছ লাগানো উচিত। তাই সরকারের কাছে বিনীত নিবেদন আমার গাছ গুলো যেন রক্ষা পায়। ২০০০ সাল বিদায় ২১শতক সাল উপলক্ষে রামনগর গ্রামে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা-ভক্তি মানবতা ও দয়ামায়ার উপর আলোচনা হয়। বলাই কুমার বিশ্বাস একজন সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংক -এর সদস্য মরণত্তোর চক্ষু দানে অঙ্গিকার করে। তার সিরিয়াল নম্বর ১১৫৯৮। তারিখ ১২/০৪/১৯৯৭ ইং। তার মৃত্যু হলে খবর দেওয়ার ঠিকানা- ফোন- ৫০৫০২৫-৩২ এক্স ঃ ৪৩৯ অথবা নিকটস্থ হাসপাতাল। এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেলো বলাই কুমার বিশ্বাস টাকা পয়সা দিয়ে কারো উপকার না করলেও শ্রম ও মেধা দিয়ে যতটুকু পারে ততটুকু করে। যেমন ২০১২ সাল থেকে জগনদ্দী গ্রামের শফিকুল ইসলাম ও রুকুনীর আঃ সালাম সহ বেশ কয়েকজন দূরারোগ্য রোগী নিয়ে সুদূর প্রায় দুই হাজার কিঃমিঃ দূরে ভারতে ভেলুরের সি.এম.সি হাসপাতালে চিকিৎসা দিয়ে ভালো করে এনেছে। বলাই কুমার বিশ্বাস জলবায়ু পরিবর্তন নিয়ে ক্ষুদ্র হলেও চিন্তা করে। সেই জন্য এলাকার মানুষের সাথে পশুপাখি কি কি উপকার করে এলাকায় একটি সচেতনামূলক কমিটি গঠন করে

এ ছাড়াও অনেক স্থানে  গাছ লাগানো হলেও মনে পড়ছে না বলে  কথা প্রসঙ্গে বলাই এ প্রতিবেদককে জানান, পৃথিবীতে প্রাণী সম্পদকে যথাযথভাবে বাঁচতে হলে গাছ আমাদের লাগাতেই হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানো ছাড়া উপায় নেই।
এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে রয়েছে তার সখ্যতা। নিজের জমিতে হরেক রকম ফসল ফলিয়ে অনেক সময় তাক লাগিয়ে দেন। কৃষি কর্মকর্তাদের সাথে রাখেন নিবিড় যোগাযোগ। জমিতে কখন কি প্রয়োজন তা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন। তিনি শুধু বৃক্ষ প্রেমিক নন, তিনি একজন সফল কৃষকও।
বলাই বিশ্বাস বলেন, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমাদেরকে ভাবতে হবে। পরিবেশ রক্ষার জন্য আমাদের সকলকে যার যার অবস্থান হতে কাজ করতে হবে। গাছ আমাদের জাতীয় সম্পদ সে বিষয়টিও ভাবতে হবে।। আমার মনে পরে সেই কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা
“যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জজ্ঞাল
এ বিশ্বকে এ শিশুর
বাসযোগ্য করে যাবো আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati