1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, আহত ১ — মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: নতুন ৯ রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৫৫
শিরোনাম :

শাপলা মহিলা সংস্থা (এসএমএস) এর আয়োজনে ও এডুকো বাংলাদেশের সহায়তায় দৌলতদিয়া ঘাট যৌনপল্লীতে অবস্থানরত যৌনকমর্ী ও শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ১০৬৪ Time View

নিজস্ব প্রতিনিধি

শাপলা মহিলা সংস্থা (এসএমএস) এর আয়োজনে ও এডুকো বাংলাদেশের সহায়তায় দৌলতদিয়া ঘাট যৌনপল্লীতে অবস্থানরত যৌনকমর্ী ও শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

এডুকো বাংলাদেশের আর্থিক সহযোগিতায় শাপলা মহিলা সংস্থা (এসএমএস) আয়োজনে দৌলতদিয়া যৌনপল্লীতে অবস্থানরত ১০০০ যৌনকমর্ীর মাঝে খাদ্য সামগ্রী হিসাবে ৫ কেজি চাউল, ৫ কেজি গোল আলু, ২ কেজি ডাউল, ১ কেজি লবন, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ১ কেজি তেল, ১ পিস বড় লাইফবয় সাবান ও ১ পিস মাস্ক এবং ২০০ শিশুর মাঝে খাদ্য সামগ্রী হিসাবে ১ কেজি চিনি, ১ কেজি সুজি, ২৫০ গ্রাম গুড়াদুধ ও বড় ২ প্যাকেট লেক্সাস বিস্কুট তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী মোঃ বজলুর রহমান খান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, শাপলা মহিলা সংস্থার প্রকল্প পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী, এডুকো বাংলাদেশের প্রজেক্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাপলা মহিলা সংস্থার মনিটরিং অফিসার রন্জিত কুমার শীল, হোম ম্যানেজার অমল কান্তি ভট্টাচার্য্য, হোম ম্যানেজার মোঃ খোরশেদ আলম, সহকারী ম্যানেজার লক্ষণ বিশ্বাস, আরশী প্রকল্পের সুপারভাইজর ইন্দ্রজিৎ পাল নিত্য, আরশী প্রকল্পের কাউন্সিলর হালিমা খাতুন  সহ আরো অনেকে।
কোভিড – ১৯ মহামারীর এই সময়ে দৌলতদিয়া ঘাট যৌনপল্লীর যৌনকর্মী ও শিশুরা চরম অনিরাপত্তার মধ্যে জীবন যাপন করছে। কোভিড – ১৯ মহামারীর কারনে রাতারাতি যৌনকর্মীদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। আর্থিকভাবে মারাত্মক সংকটে পড়েছে যৌনকর্মীরা ।
কোভিড – ১৯ মহামারীর পূর্বে যৌনকর্মীরা স্বাভাবিক ভাবে জীবনযাবন করত।  যৌনকর্মীরা চাহিদা অনুযায়ী খদ্দের সাথে ঘনিষ্ট হতো। দিনে একজন যৌনকর্মী এক থেকে তিন হাজার টাকা আয় করতো। কোন কোন যৌন কর্মী পাঁচ হাজার টাকাও আয় করতো। পূর্বে যৌনকর্মীর তাদের সকল চাহিদা মেটাতে সক্ষম হতো। কোভিড – ১৯ মহামারীর কারণে তাদের এই পেশায় ভাটা পড়েছে। এ অবস্থার প্রেক্ষিতে বাড়িওয়ালা নিয়মিত বাড়ি ভাড়ার জন্য চাপ সৃষ্টি করছে। কোভিড – ১৯ নোভেল করোনা ভাইরাসের কারনে আয় রোজগার বন্ধ থাকায় নিয়মিত বাড়িভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে যৌনকর্মীরা মানষিক দুচিন্তার মধ্যে বসবাস করছে। বর্তমানে লকডাউন উঠে গেলেও যৌনপল্লীতে আগের অবস্থান ফিরে আসতে পারে নাই। কোভিড – ১৯ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে মানুষজন যৌনকর্মীদের সাথে ঘনিষ্ঠ হতে পারছে না। এককথায় বলতে গেলে তাদের কোন আয় রোজগার নেই বললেই চলে। এর মধ্যে অনেকে এনজিওদেও কাছ থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্থ হয়েছে আবার অনেকে বিভিন্ন দোকান থেকে বাকিতে সদাই করে দেনা হয়েছে। দৌলতদিয়া ঘাট যৌনপল্লীর যৌনকর্মীরা সন্তানদের নিয়ে অমানবিক জীবনযাপন করছে। মহামারীর এই সময়ে যৌনকর্মীদের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর চাহিদা থাকলেও তারা পর্যাপ্ত খাদ্য পাচ্ছেন না। কোভিড – ১৯ মহামারীর সময়ে রাজবাড়ি দৌলতদিয়া ঘাট  যৌনপল্লীর যৌনকর্মী ও সন্তানদের উপরোক্ত অবস্থা বিবেচনা করে কোরবানী ঈদকে সামনে রেখে এডুকো বাংলাদেশে এর আর্থিক সহায়তায় শাপলা মহিলা সংস্থার (এসএমএস) উদ্যোগে ক্ষতিগ্রস্থ শিশু ও যৌনকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নাম প্রকাশ না করার সত্বে একজন  যৌনকর্মী বলেন এডুকো বাংলাদেশে ও শাপলা মহিলা সংস্থা (এসএমএস) কাছ থেকে খাদ্যসামগ্রী পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও সন্তÍষ্ট হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati