1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

পানির মধ্যে ত্রাণ নিয়ে বন্যার্তদের বাড়ি বাড়ি ছুটছেন এমপি

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ১৬৪৩ Time View

নিজস্ব প্রতিনিধি,
করোনার মধ্যেই সারাদেশ বন্যার কবলে। ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি। ফরিদপুরেও তৃতীয় দফায় বাড়ছে পানি। সরকারী হিসেবেই জেলার ৩০টি ইউনিয়নের ২থশতাধিক গ্রাম বন্যা কবলিত। বন্যা পরিস্থতি সব থেকে ভয়াবহ জেলার সদর উপজেলার একাংশ এবং সদরপুর ও চরভদ্রাসন উপজেলা। এসব এলাকার পুরোটাই পদ্মা ও আড়িয়াল খা নদী বেষ্টিত।

বন্যার আগে করোনা দুর্যোগে লকডাউন চলাকালে খাদ্য সামগ্রী, নগদ অর্থ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নির্বাচনী এলাকার ৩ উপজেলার মানুষের দ্বারে দ্বারে পৌছে দিয়েছেন এমপি নিক্সন চৌধুরী।

এবার চলমান বন্যার সময়ে ঢুবে থাকা দুর্গম চরাঞ্চলে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন এমপি নিক্সন। শনিবার জেলার চরভদ্রাসন উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রান পৌছে দেন তিনি। এসময় দেখা যায় পানির মধ্যে নেমে বন্যার্তদের খোজ খবর নিচ্ছেন তিনি।

এমপি নিক্সন চৌধুরী ইত্তেফাককে বলেন, রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। বাবাকে, বড় ভাইকে দেখেছি, সাধরণ মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করতেন। পরিবারের কাছ থেকেই তো রাজনীতি শিখেছি।

আমার সাধারণ জনগন পানিতে ডুবে কষ্ট করবে আর আমি ঢাকায় বসে থাকবো, এটা তো হতে পারে না। এটা কোন জনপ্রতিনিধির কাজ না। জনগনের কষ্টের সময়ে তাদের পাশে থাকাই জনপ্রতিনিধির কাজ। এটাই আমি করছি।

নিক্সন চৌধুরী বলেন, আমি দুর্গম চরে গিয়েছি, যেখানে মানুষ পানি বন্দি হয়ে আছে। সবার সাথে কথা বলেছি, সরকারী ও আমার ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি।

সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, এমন একজন নেতা পেয়ে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের মানুষ ধন্য। করোনার লকডাউনের সময়ে বেশীরভাগ এমপি যখন ঢাকায় তখন নিক্সন চৌধুরী জীবনের ঝুকি নিয়ে কর্মহীন প্রতিটি পরিবারের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। বন্যায়ও একই কাজ করছেন আমাদের এমপি। ভয়ভীতি, কষ্ট উপেক্ষা করে দুর্গম অঞ্চলে নিজ হাতে পৌছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী। তার এই উদ্যোগে সাধারণ মানুষ বিস্মিত, একই সাথে চরম এই দুর্যোগে তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে যেন মনবল ফিরে পাচ্ছে বানভাসী মানুষগুলো।

জানা গেছে, এমপি নিক্সন চৌধুরী ত্রান বিতরনের প্রথম দিনেই গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের খোজ খবর নিয়েছেন। চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর, গাজীরটেক ও চরভদ্রাসন ইউনিয়ন এবং সদরপুরের চরমানাইর, দিয়ারা নারিকেল বাড়িয়া, চরনাসিরপুর ও  ঢেউখালী ইউনিয়নের বন্যার্তদের মাঝে ৩০ কেজি করে চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

একই দিন দুপুরে মুজিব বর্ষ উপলক্ষে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টি আর) কর্মসূচির আওতায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর আমিন খার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১৫টি বাইসাইকেল বিতরন করেন এমপি নিক্সন চৌধুরী।
জানা গেছে, এমপি নিক্সন চৌধুরীর নির্বাচনী এলাকা ফরিদপুর ৪ আসনের ৩ উপজেলা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের প্রায় ৯০ হাজার মানুষ পানিবন্দি। ক্ষতিগ্রস্থ হয়েছে সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন সড়ক ও বাধ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati