নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় জে আর পরিবহনের বাস ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি
সংঘর্ষে একাধিক আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া স্ট্যান্ডের প্রায় ২০০ গজ পশ্চিমে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহনের একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী এসিআই সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের একটি পুকুরে অর্ধেক পানিতে পড়ে যায়। এতে বাসের যাত্রী, চালক ও হেলপারসহ একাধিক ব্যক্তি আহত হন। অপরদিকে ট্রাকটি সড়কের মাঝখানে উল্টে গেলে ট্রাকের চালক ও হেলপারসহ আরও কয়েকজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে নগরকান্দা থানার এসআই নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। পরে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে।
Leave a Reply