1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমার নদে মাছের পোনা অবমুক্তকরন মধুখালীতে অভিযান: ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ খালেক চেয়ারম্যানের ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত। ৫ আগস্টের পর বাজার দখল” বোয়ালমারীতে হামলায় বিএনপি নেতাসহ আহত ২, ফের হামলার আশঙ্কায় ব্যবসায়ীরা ফরিদপুরের সিএন্ডবি ঘাট পতিতা পল্লিতে বাড়িওয়ালী আছিয়া বেগম এর মাদক সেবনে অতিষ্ঠ পতিতা পল্লির যৌন কর্মিরা। ফরিদপুরে বিভিন্ন বীজ পরিদর্শন করলেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমিন উর রশীদ ‎ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ।
শিরোনাম :

ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে একটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো এক সরকারি পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পত্রে উল্লেখ করা হয়, সংসদীয় আসন-২১৩, ফরিদপুর-৩-এর অন্তর্গত ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং একটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।
এ আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালটির শয্যাসংখ্যা বৃদ্ধি এবং আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য ডিও (আধা-সরকারি) পত্র অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হলে জেলার বিপুলসংখ্যক মানুষের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মিত হলে ফরিদপুরে চিকিৎসা অবকাঠামোর আরও উন্নয়ন ঘটবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati