1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত চর ঝাউকান্দায় বন্যাদুর্গত ও প্রান্তিক মৎস্যচাষিদের মাঝে ত্রাণ বিতরণ দুর্গম চরের উন্নয়নে ক্লিনিক, রাস্তাঘাট, বিদ্যুৎ ও নদীভাঙন রোধের দাবি বোয়ালমারীতে এক পরিবারের ৬ সদস্যই অন্ধ জীবন কাটছে সাহায্যে, পাকা ঘর বানিয়ে দিলেন ইপি চেয়ারম্যান ফরিদপুরে শারদীয় আগমনী উৎসব, ধর্মীয় আলোচনা ‌ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীর পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ফরিদপুরে মহালয়ায় ব্যতিক্রমী আয়োজন, নৃত্যনাট্য ও ১২ ঢাকের উৎসব ফরিদপুরে বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুরে রাজ্জাককে ‌ আটক করে ‌ পুলিশে দিয়েছে স্থানীয়রা
শিরোনাম :

ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক আইন ও সড়ক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালা ও সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ফরিদপুর সার্কেল।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ফরিদপুরের ঐতিহ্যবাহী ‘সারদা সুন্দরী মহিলা কলেজ’ প্রাঙ্গণে “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এ সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ট্রাফিক সাইন, সিগন্যাল এবং নিরাপদে সড়ক পারাপারের বিভিন্ন নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিআরটিএ, ফরিদপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জনাব পলাশ খীসা প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পথচারী হিসেবে চলাচলের সময় রাস্তা পারাপারে সর্বদা জেব্রা ক্রসিং ব্যবহার করা উচিত। ফুটপাত না থাকলে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা এবং রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডানে ও পরে বামে দেখে নেওয়া জরুরি।” তিনি সবাইকে ট্রাফিক আইন মান্য করার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ ফরিদপুর সার্কেলের মোটরযান পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এবং ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অরূপ কুমার সাহা। এছাড়া কলেজের শিক্ষকমণ্ডলী ও বিআরটিএর অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানান। বিশেষ করে মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের জন্যই হেলমেট পরিধানের বাধ্যবাধকতা এবং সড়কে দায়িত্বশীল আচরণের ওপর জোর দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের ট্রাফিক সচেতনতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে দিনব্যাপী এই কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati