1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী
শিরোনাম :

জালিয়াতির মাধ্যমে বেদখল হয়ে যাচ্ছে ঈশান এস্টেটের কয়েক শত কোটি টাকার অর্পিত সম্পত্তি 

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ১৬১০ Time View

শহর প্রতিনিধি
ফরিদপুরের ঈশান চন্দ্র দাস সরকারের পরিত্যক্ত কয়েক শথ কোটি টাকার অর্পিত সম্পত্তি জালিয়াতির মাধ্যমে বেদখল হয়ে যাচ্ছে। ফরিদপুর শহরের ১১৮ নং মূল মৌজার ঝিলটুলী ও আলিপুর মহল্লার প্রায় ২০ একর জমিসহ সদর উপজেলার বিভিন্ন মৌজার বিস্তীর্ন ভূসম্পত্তির মালিক ছিলেন তৎকালীন জমিদার এই ঈশান চন্দ্র দাস সরকার ও তার ভাই ইন্দু ভুষন দাস সরকার।
সরকারী রাজেন্দ্র কলেজ, জেনারেল হাসপাতাল, ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর মিউজিয়াম, সাবরেজিষ্ট্রার কাযার্লয়, জেলা খাদ্য কর্মকতার্র কাযার্লয়, পাট কর্মকতার্র কাযার্লয়, সরকারী তিতুমীর বাজার, চকবাজার ও নিউমার্কেট সহ বিভিন্ন স্থাপনা এই সম্পত্তিতে গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, ফরিদপুরের আওয়ামী লীগের সাবেক দুইজন বিতর্কিত নেতার ক্ষমতাবলে এই সম্পত্তি হাতিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়। যেখানে শহরের সবচেয়ে মূল্যবান ঝিলটুলী মহল্লার বেশিরভাগ জমি রয়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এব্যাপারে দুদকে অভিযোগ দেয়া হয়েছে। ভূমি অফিস বিষয়টি তদন্ত করে দেখছে।
জানা গেছে, ঈশান এস্টেটের মালিক ঈশান চন্দ্র দাস সরকারের ছিল তিন পুত্র জ্যোতিশ চন্দ্র সরকার, ধীরেন্দ্রনাথ সরকার ও সুরেশ চন্দ্র সরকার এবং তাঁর ভাই ইন্দু ভূষণ সরকারের ছিল তিন পুত্র সত্যভূষণ সরকার, ভক্তিভূষণ সরকার, শক্তি ভূষণ সরকার ও স্ত্রী নিলীমা সরকার। ৬২ সালের মধ্যে এরা সকলেই দেশ ছেড়ে ভারতে চলে যান।
২০১২ সালে অর্পিত সম্পত্তি অবমুক্তি আইনের পর ঈশান চন্দ্র দাস সরকারের উত্তরাধিকার দাবি করে সম্পত্তি অবমুক্তির আবেদন করেন জনৈক উজ্জল সরকার গং। তারা দাবির স্বপক্ষে ঈশান গোপালপুর ইউপির তৎকালীন চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পংকজ স্বাক্ষরিত একটি ওয়ারিশ সনদ দাখিল করেন। তাতে ঈশান চন্দ্র সরকারের ৬ পুত্র উল্লেখ করা হয়। যাদের একজন ক্ষিতিশ চন্দ্র সরকার। এই ক্ষিতিশ চন্দ্রের পৌত্রদ্বয় উজ্জল সরকার, উৎপল সরকার ও উত্তম সরকার। নামজারির সময় ওয়ারিশ সনদ নিয়ে সহকারী কমিশনার (ভূমি) এর সন্দেহ হলে সেটি পুনরায় যাচাইয়ের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট পাঠানো হয়। এরপরই বিশাল এই ভূসম্পত্তি আত্মসাতের বিষয়টি বেরিয়ে আসে।
ঈশান গোপালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু বলেন, ঈশান চন্দ্র সরকারের গোমস্তা ক্ষিতীশ চন্দ্রকে সন্তান সাজিয়ে পুরো সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয়েছে।
তিনি জানান, আরএস ও সিএস খতিয়ানের রেকর্ডপত্র, দলিল দস্তাবেজ ও মামলার নথি ঘেঁটে দেখা গেছে সবখানেই ঈশান চন্দ্র সরকারের তিন পুত্র থাকার তথ্য উল্লেখ রয়েছে। ফরিদপুর সদর মুনসেফ আদালতে ১৯৬১ সালের ১৬/৬১ নং মামলায় দেখা যায় ডিক্রিদার পক্ষ হিসেবেও রয়েছে এই তিন পুত্রের নামই। এছাড়া ১৯৪৪ সালের জেলা রেজিষ্ট্রি কাযার্লয়ে ঈশান চন্দ্র সরকারের পুত্রদের নামে তিনটি দলিল সম্পাদন হয় যেখানেও আর কারো নাম নেই।
এব্যাপারে সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পংকজ বলেন, ইউপি মেম্বার প্রবীণ নাগরিকদের সাথে কথা বলে যেই প্রতিবেদন দিয়েছিলেন সে প্রেক্ষিতে ওয়ারিশ সনদ দেয়া হয়েছিল। এব্যাপারে জটিলতা সৃষ্টি হলে ভূমি অফিসে আমাদের তলব করেছিল তবে যারা ওই সনদ নিয়েছিল তারা হাজির হননি।
এ বিষয়ে উজ্জল সরকার নিজেকে ঈশান সরকারের বৈধ ওয়ারিশ দাবি করে বলেন, একটি পক্ষ আমাদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করছেন। যেসব সম্পত্তি দানকৃত সেসবে তাদের কোন দাবি নেই। বর্তমানে আমরা ছাড়া আর কোন বৈধ ওয়ারিশও নেই ঈশান চন্দ্র সরকারের। ভুমি অফিসের শুনানিতে অংশ নিতে তিনি সেখানে হাজির হয়েছিলেন বলে জানান।
এদিকে দুনর্ীতির মাধ্যমে বিশাল ভূসম্পত্তি হাতিয়ে নেয়ার পায়তারা চেষ্টার বিষয়ে দুদকে লিখিত অভিযোগ করে ফরিদপুর নিউ মার্কেটের নয় ব্যবসায়ী।
বিষয়টি নিয়ে ফরিদপুরের সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজীব জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঈশান বাবুর পারিবারিক জমি-জমার দলিল থেকে দেখা যায় যারা বর্তমান ওই পরিবারের ওয়ারিস দাবি করছে তাদের কোন অস্থিত নেই।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati