1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী
শিরোনাম :

ফরিদপুরে এক শিশুর রহস্যজনক মৃত্যু, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১৫৩৪ Time View

ফরিদপুরে এক শিশুর রহস্যজনক মৃত্যু, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের রঘুনন্দনপুর এলাকায় এক রোজা (৫) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বুধবার সকালে শিশুটির পিতা ও সৎ মা কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শিশু রোজার পিতা অটোরিকশা চালক রানা জমাদ্দার (৩৫) সন্তানসহ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রঘুনন্দনপুরে আব্দুর রহমান হাসান হুজুর এর বাড়িতে ভাড়া থাকতেন। রাতের কোন এক সময় শিশুটির সৎ মা হোসনে আরা (২১) শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
এদিকে বুধবার দুপুরে ফরিদপুর শহরতলীর সিএন্ডবি ঘাট এলাকার আইজউদ্দিন ডাঙ্গি গ্রামের ফেলু মাতুব্বরের বাড়ির পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
একই বাড়িতে অপর ভাড়াটিয়া শিশুর পিতা রানা জমাদ্দারের ভাগ্নে পারভেজ শেখ জানান, মঙ্গলবার রাত ৯ টা পর্যন্ত রোজা ও তার সন্তান ঘরে একসাথে খেলা করছিল। পরে রোজা নিজ ঘরে যায়। এর কিছু সময় পর তার সৎ মা হোসনে আরা চিৎকার শুরু করে। অন্যদের সাথে এগিয়ে এসে রোজাকে মৃত অবস্থায় দেখতে পাই। এ সময় রোজার পিতা রানা বাড়িতে ছিলেন না। তিনি শহরে অটোরিকশা চালাতে গিয়েছিলেন।
রোজার আপন মা সালমা বেগম জানান, দুই বছর আগে তাদের ডিভোর্স হয়। এরপর থেকে রোজা তার পিতা ও সৎ মায়ের সাথেই ছিল। সালমা বেগম ফরিদপুরের বাখুন্ডায় একটি জুট মিলে কাজ করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, শিশু রোজা ও মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারন অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati