1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

বোয়ালমারীতে জমছে না কোরবানির পশুর হাট হতাশায় খামারি ও গরু পালনকারিরা

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১৫২৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে কোরবানির পশুর হাটে কেনা বেচা কম। প্রতি বছর ঈদের আগে পশুর হাটগুলি থাকে জমজমাট। অথচ এবার পশুর হাটগুলি জমছে না। হাটে ক্রেতা যেমন কম গরুর দামও তেমন কম। গরুর সঠিক দাম না পেয়ে হতাশায় মুশড়ে পড়েছেন খামারি ও মৌসুমী গরু পালনকারিরা। হাট থেকে গরু ফিরিয়ে বাড়ি ও খামারে নিয়ে যাচ্ছেন তারা। আবার হাটে পশু বিক্রেতা ক্রেতা কমবেশি যাই থাকুক স্বাস্থ্যবিধি মানছে না কেউ। দুই একজনের মুকে মাস্ক থাকলেও অধিকাংশই মাস্ক ছাড়া। গা ঘেষাঘেষি করে গরু দেখছেন সবাই।
গত রোববার (২৬ জুলাই) ছিল বোয়ালমারী পৌর সদরের পশুর হাট। উপজেলার একমাত্র নিয়মিত এবং বৃহৎ পশুর হাট এটি। রোববার দুপুরে হাটে গিয়ে দেখা যায় প্রচুর গরু বিক্রয়ের জন্য আনা হলেও ক্রেতার সংখ্যা কম। ক্রেতারা ঘুরে ঘুরে গরু দেখলেও বেচাকেনা হচ্ছে না। বিক্রেতারা যে দাম হাকাচ্ছেন সে দামে ক্রেতারা কিনছেন না আবার ক্রেতারা যে দাম বলছেন বিক্রেতারা সে দামে বিক্রি করছেন না। আলফাডাঙ্গার কামারগ্রাম থেকে জয়নাল মোল্যা একটি গরু নিয়ে আসছেন।  “ডনবাবুচ্নামের ওই গরুর দাম হাকাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা কিন্ত এর ধারে কাছেও যাচ্ছে না কেউ। কাতলাসুর গ্রামের তুহিন মোল্যা বলেন, আর গরু পালন করা হবেনা। গরু বিক্রি করে ঈদ করবো, পরিবার নিয়ে আনন্দ উৎসব করবো কিন্তু তা আর হবে না। দুথএকজন গরুর দাম জানতে চাইলেও কেনার মতো কেউ দাম বলছে না। বিকেলে গিয়ে দেখা যায়, কামারগ্রামের হাশেম মোল্যা গরু ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, গতবার যেরকম গরু লাখ টাকা উপরে বিক্রি করছি এবার সেই রকম গরুর দাম ৭০ হাজার বলে। বাড়ি নিয়ে রেখে দেই পরে দেখা যাবে। উপজেলার চুকিনগরের “ডি এন এগ্রো (ডেইরী) ফার্মেরচ্ মালিক ডা. নুরুল ইসলাম বলেন, পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা হয় না। তাই তিনি গরু হাটে তুলছেন না। তাছাড়া হাটে নিয়ে বিক্রি করতে না পারলে আবার ফেরত নেওয়া খরচের ব্যাপার। তাই তিনি গরু বিক্রির জন্য নিজের ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন। বলেন ফেসবুকে সাড়াও পাচ্ছেন। দাম কম হলেও তিনি খামার থেকে গরু বিক্রি করছেন। হাটের ইজারাদার বিঞ্চু পদ সাহা বলেন, প্রতি হাটে মাস্ক বিতরণ করা হয়। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং করা হচ্ছে। তিনি বলেন, গরু কেনাবেচা খুবই কম। অধিকাংশ গরু বাড়ি ফিরিয়ে নিয়ে গেছে। বোয়ালমারী পৌর সদরের এ হাট ছাড়াও কোরবানির সময় বড়গঁা, সহস্রাইল, সাতৈর, ময়েনদিয়া, কমলেশ্বরদী, কাদিরদীতে অস্থায়ী পশুর হাট বসে থাকে। খামারি ও গরু পালনকারিরা আশা করছেন শেষ সময়ে এ সব হাট বাজারে গরু ছাগল ক্রয় বিক্রয় বৃদ্ধি পাবে। কাংখিত দাম না পেলেও অত্যন্ত গরু ছাগল বিক্রি করতে পারবেন।
সমাজের একাধিক বিজ্ঞজনের সাথে কথা বলে জানা গেছে, করোনাভাইরাসের কারণে সাধারন মানুষ আর্থিক সংকটে পড়েছে। মধ্যবিত্তরা এবার কোরবানি দিবেন না। নিম্নমধ্যবিত্ত শ্রেণির হাতেও এবার টাকা নেই। সে জন্য কোরবানি দেওয়া লোকের সংখ্যাও কম; গরু ছাগলের দামও কম। আবার করোনার ভয়ে অনেকে হাটে যাচ্ছেন না। এ জন্যই জমছে না কোরবানির পশুর হাট।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati